বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত চুঁচুড়ায়, গ্রেফতার ৮

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম পিস্তল এবং পাইপ গান। রয়েছে তিনটি ফাঁকা ম্যাগাজিন এবং ২০৭ রাউন্ড কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হুগলি জেলার ইমামবাড়া হাসপাতালে এক বন্দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনার পর তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। এরপর ওই বন্দিকে এসএসকেএম হাসপাতাল থেকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় তার পিছু নেয় তার অনুগামীরা। এবার হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা টোটন বিশ্বাস নামের সেই বন্দির গোপন ডেরায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে তার ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তদন্তকারীরা। পাশাপাশি আটজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম পিস্তল এবং পাইপ গান। রয়েছে তিনটি ফাঁকা ম্যাগাজিন এবং ২০৭ রাউন্ড কার্তুজ। একইসঙ্গে দুই কিলোগ্রাম বিস্ফোরকও উদ্ধার করেছে তদন্তকারীরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, জেলবন্দি থেকেও টোটন বিশ্বাস অনুগামীদের সাহায্যে এলাকায় নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি টোটনকে ইমামবাড়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আনা হয়েছিল। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। এরপর ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশ। অন্যদিকে সেই ঘটনার কিছুদিন পর টোটন বিশ্বাসকে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় তার পিছু নিয়েছিল কয়েকজন অনুগামী। প্রিজন ভ্যানে তাকে নিয়ে যাওয়ার পথে সেই গাড়ির পিছু নিয়েছিল টোটন অনুগামীরা। এরপর সে ঘটনায় ডানকুনি থেকে ৩৯ জনকে গ্রেফতার করে তদন্তকারীরা।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। টোটন বিশ্বাসের ভাই রূপচাঁদকেও ওই দুষ্কৃতীদের সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও বেশ কয়েকজনের নাম পায়। সেই সূত্র ধরে শনিবার রাতে হুগলির মনসাতলায় সুকুমার মাঝি ওরফে সুকুর বাড়িতে হানা আট জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ২০টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম পিস্তল এবং পাইপ গান। রয়েছে তিনটি ফাঁকা ম্যাগাজিন এবং ২০৭ রাউন্ড কার্তুজ। একইসঙ্গে দুই কিলোগ্রাম বিস্ফোরকও উদ্ধার করেছে তদন্তকারীরা। উল্লেখ্য টোটনের উপর হামলার ঘটনায় এর আগে বাবু পাল-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই