চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার বিরুদ্ধে আসরে এবার সেনা, রাজ্যপালের সঙ্গে দেখা করে কী দাবি জানালেন?

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছেন। কারণ অভিযোগ উঠেছে, একজন ঊর্ধ্বতন সেনা কর্তা ফোর্ট উইলিয়ামের কমান্ড ঘাঁটি ব্যবহার করছেন এবং বিজেপির নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় কাজ করছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই গতকাল সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে তালিকা প্রকাশ থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী ১ কোটি ৩৬ লক্ষ নামের ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিমিনেশন তত্ত্ব নির্বাচন কমিশন চাউর করছিল তার তালিকাও প্রকাশ করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যে দাবি বারবার করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসরে নামল সেনাবাহিনী। যদিও রাজ্যপালের সঙ্গে বৈঠকে কী ঘটেছিল তার বিস্তারিতভাবে জানানো হয়নি। লোক ভবনের একজন কর্তা বলেছেন যে, রাজ্যপাল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং কেন্দ্রের উপযুক্ত কর্তৃপক্ষের নজরে এনেছেন।

অন্যদিকে রাজ্যপালের সঙ্গে সেনাবাহিনীর দু’‌জন কর্তা ফোর্ট উইলিয়াম থেকে এসে দেখা করেছেন। আর মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ জমা দিয়েছেন রাজ্যপালের কাছে। এই বৈঠক নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে রাজভবনের এক অফিসার বলেছেন, ‘‌সেনা কর্তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলেছেন এবং এই বিষয়ে তাঁর হস্তক্ষেপের অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে সেনাবাহিনী ক্ষুব্ধ। যেখানে বলা হয়েছে যে, ফোর্ট উইলিয়ামে থাকাকালীন সেনাবাহিনীর একজন কমান্ড্যান্ট বিজেপির হয়ে কাজ করছিলেন।’‌ সংশ্লিষ্ট সেনা কর্তার পরিচয় গোপন রেখে মুখ্যমন্ত্রী ১৩ জানুয়ারি দাবি করেন যে, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সেনাবাহিনীর কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য কমান্ড বেস ব্যবহার করছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‌আমার কাছে তথ্য আছে যে, ফোর্ট উইলিয়ামের একজন কমান্ড্যান্ট বিজেপিকে সমর্থন করার জন্য এসআইআরের কাজ করছেন। তিনি সেখানে বসে বিজেপি পার্টি অফিসের কাজ করছেন। আমি তাঁদের হাত জোড় করে অনুরোধ করছি যেন তাঁরা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকেন।’‌ বিতর্ক এই মন্তব্য নিয়েই। কদিন আগে এই অভিযোগ নিয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করে হলে সিভি আনন্দ বোস বলেছিলেন, ‘‌প্রথমে আমাকে নিজের মতো করে যাচাই করতে দিন যে তিনি কী বলেছেন। যদি এটি কোনও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে আমি অবশ্যই হস্তক্ষেপ করব।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ