স্বপ্নপূরণ মাওবাদী নেতা অর্ণবের, অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে Phd-তে ভর্তি

কিন্তু তাঁর Phd-অধ্যাযণ নিয়ে নানা জটিলতা হয়েছিল। কারণ তিনি যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছেন। আর তা নিয়ে বর্ধমানের উপাচার্য জানিয়েছিলেন, কী ভাবে অর্ণব বিশ্ববিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক টালবাহানার পর অবশেষে PHD-তে ভর্তি হলেন মাওবাদী নেতা অর্ণব দাম। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং শেষে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ পেলেন অর্ণব। এমন বড় সুযোগ পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন মাওবাদী নেতা অর্ণব দাম। সূত্রের খবর, সোমবার দুপুর ২ টো নাগাদ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস চত্বরে নিয়ে আসা হয়। এরপর সাদা ইউনিফর্ম পড়া পুলিশের সঙ্গেই কাদম্বিনী গাঙ্গুলি ভবনে পৌঁছন অর্ণব। সর্বদা তাঁর সঙ্গে ছিলেন পুলিশ। এরপর প্রায় ২ ঘন্টা ইতিহাস বিভাগে কাউন্সেলিংয়ের পর তিনি Phd-তে ভর্তি হওয়ার সুযোগ পান।

এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের গাড়িত চাপিয়েই আবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। প্রায় ২ ঘন্টার মধ্যেই কার্য সম্পন্ন হয়ে যায়। অর্ণবের কাউন্সেলিংয়ের পর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তাঁর। এবার শুধু তাঁকে Phd-এর জন্যে ফি জমা দিতে হবে। আগামী শুক্রবার ফি জমা দেওয়ার দিন। তবে অর্ণবকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে। অনলাইনের মাধ্যমেই তিনি ফি জমা দিতে পারেন। অন্যদিকে কাউন্সেলিং শেষে সাংবাদিকদের অর্ণব জানিয়েছেন, তাঁর কাউন্সেলিং শেষ হয়েছে। আপাততঃ তাঁর পিএইচডিতে ভর্তি হওয়া নিয়ে আর কোনও জটিলতা নেই। উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে তিনি কৃতজ্ঞ। কারা দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা কখনই সম্ভব হত না।

তবে জেলবন্দি মাওবাদী নেতা কী ভাবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করবেন, তা অনিশ্চিত। গত বুধবার অর্ণবের পিএইচডিতে ভর্তির বিষয়টি নিয়ে মাঠে নামেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনিই প্রথম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে অর্ণবের Phd-এর অধ্যায়ণ নিয়ে কথা বলেছিলেন। এই মূহুর্তে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অর্ণব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস নিয়ে গবেষণার জন্য পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ইন্টারভিউতে প্রথম হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর Phd-অধ্যাযণ নিয়ে নানা জটিলতা হয়েছিল। কারণ তিনি যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছেন। আর তা নিয়ে বর্ধমানের উপাচার্য জানিয়েছিলেন, কী ভাবে অর্ণব বিশ্ববিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস করবেন? সে ক্ষেত্রে তাঁর নিরাপত্তার বিষয়টি কে বা কারা দেখবেন? অর্ণবকে পিএইচডি করতে দেওয়ার বিষয়ে জেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না! এই বিষয়গুলির ‘সদুত্তর’ না মেলায় অর্ণবের পিএইচডিতে ভর্তির বিষয়টি শুরু করা যাচ্ছে না। তাই নানা জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে Phd-তে সুযোগ পেলেন অর্ণব। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গত ২৯ ফেব্রুয়ারি সাজা ঘোষণা হয়েছিল।

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া