এই মুহূর্তে

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

নিজস্ব প্রতিনিধি: SIR শুনানিতে অনুপস্থিত রইলেন প্রায় পাঁচ লক্ষ ভোটার। সবচেয়ে বেশি অনুপস্থিতির সংখ্যা উত্তর চব্বিশ পরগনা জেলায়। গত ৫০ দিন ধরে যে শুনানি পর্ব চলছিল রাজ্যে তা শুক্রবার শেষ হয়। কমিশন সূত্রে জানানো হয় ,শনিবার দুপুর দুটো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে গত দেড় মাসেরও বেশি সময় ধরে যে শুনানি পর্ব চলেছে তাতে যে পরিসংখ্যান পাওয়া গেছে, সেই অনুযায়ী ৫ লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে উপস্থিত হননি। ভোটারদের চূড়ান্ত খসড়া তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। শুনানি কেন্দ্রে গড় হাজির থাকা সব থেকে বেশি উত্তর ২৪ পরগনা জেলা প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ভোটার নোটিশ পাওয়ার পরেও বিভিন্ন শুনানি কেন্দ্রে উত্তর ২৪ পরগনা জেলায় উপস্থিত হননি। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৪৬ হাজার ভোটার শুনানিতে হাজির হননি।

কলকাতাতেও বহু ভোটার শুনানিতে হাজির হননি। কমিশনের সূত্র অনুযায়ী, দক্ষিণ কলকাতায় এমন ভোটারের সংখ্যা ২২ হাজার ।উত্তর কলকাতায় ভোটারের সংখ্যা প্রায় ২০০০। এর পাশাপাশি পাহাড়ে কালিম্পং জেলায় ৪৪০ জন ভোটার শুনানিতে হাজির হননি। শনিবার সন্ধ্যে পর্যন্ত কমিশন যে তথ্য পেয়েছে সেই অনুযায়ী প্রায় চার লক্ষ আটানব্বই হাজার ভোটারের নাম বাদ গেছে শুনানি পর্ব শেষে। অযোগ্য হিসেবে বাদ গেছে এক লাখ ৬৩ হাজার ভোটারের নাম। এখনো পর্যন্ত ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব সামনে এসেছে কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক(CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন ,কতজন শুনানিতে অংশগ্রহণ করেননি সঠিক তথ্য তাদের কাছে নেই ।কিন্তু খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তাদের আবার নতুন করে আবেদন করার সুযোগ থাকছে। যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে, তারা আবেদন করতে পারবেন ।এটাও শেষ নয়, শুরুও নয় ।চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পরেও যোগ বিয়োগ চলবে। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর দুই ধরনের ভোটারকে নথিপত্র যাচাইয়ের জন্য শুনানিতে ডেকেছিল কমিশন।

২০০২ সালে ভোটার তালিকায় যারা নিজেদের কোন যোগসূত্র দেখাতে পারেনি তাদের ডাকা হয়েছিল শুনানিতে। এর পাশাপাশি ভোটারদের ‘ আনম্যাপড'(Unmapped) বলে চিহ্নিত যাদের করেছে কমিশন এবং ২০০২ সালে তালিকা যোগসূত্র রয়েছে এমন অনেক ভোটার তথ্যগত অসঙ্গতির জন্য শুনানিতে ডাক পেয়েছিলেন। গত দেড় মাস ধরে যে শুনানি পর্ব চলে, তাতে দেড় কোটি ভোটারকে নোটিশ পাঠিয়েছিল কমিশন। ‘আনম্যাপড’ থাকার কারণে নোটিশ পেয়েছিলেন ৩২ লক্ষ ভোটার। তথ্যগত অসঙ্গতি থাকার কারণে শুনানির নোটিশ পেয়েছিলেন ১ কোটি ২০ লক্ষ ভোটার। কমিশনের হিসাব অনুযায়ী ,শনিবার দুপুর দুটো পর্যন্ত শুনানিতে হাজির হননি প্রায় ৫ লক্ষ ভোটার। শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যারা গড় হাজির থাকবেন তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে। এছাড়া শুনানিতে(Heairing) হাজির হওয়ার পরেও যাদের তথ্য সন্দেহজনক বলে মনে হবে কমিশনের কাছে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে। শুনানিতে যে সকল ভোটাররা অংশগ্রহণ করেছিল তাদের তথ্য যাচাই পর্ব চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার বিকেল অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৬ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ গেছে শনিবার সন্ধ্যায় হিসাবটি বের হয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ।তথ্য যাচাই প্রক্রিয়া শেষ হলে নাম বাদ দেওয়ার হিসেব আরও বাড়বে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte