ভুয়ো সিবিআইকে গ্রেফতার করল পুলিশ

ধৃতের নাম শুভজিৎ বারুই

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়েছিল এক ব্যক্তি। আর সেই পরিচয়েই চালাচ্ছিল প্রতারণা। পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের এক বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণার করেছিল। হাওড়া থেকে গ্রেফতার (ARREST) করা হলো সেই ভুয়ো সিবিআই আধিকারিককে। ধৃতের নাম শুভজিৎ বারুই। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্ট-এর একটি পরিচয় পত্র। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছিল।

পানশালার লাইসেন্সের নামে প্রতারণার অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল রাজারহাট থানার পুলিশ। এরপরে সোমবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত ২৫ মার্চ  রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী নামে এক ব্যক্তি রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ফেব্রুয়ারি মাসে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় শুভজিৎ বারুই নামে এক ব্যক্তির। সে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেয়। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় শুভজিৎ। এরপর তাতে রাজি হয়েছিলেন  বিপ্লব অধিকারী। অভিযোগ,  বিপ্লবের কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও কোনও রকম কাজ করছিল না অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ বা কারা জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে রাজারহাট থানা পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য