মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার নাবালিকা নির্যাতিতার বাবা সহ ৪

মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় গ্রেফতার করা হয় বাবা সহ আরও চারজনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বোলপুরে আদিবাসী সম্প্রদায়ের নাবালিকা শিকার হয়েছিলেন ধর্ষণের। এই খবর পেয়ে রিপোর্ট তলব করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই পুলিশের (Police) তৎপরতায় গ্রেফতার করা হয় নির্যাতিতার বাবা সহ ৪ জনকে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় প্রথমে গ্রেফতার হয়েছিল একজন। তারপর গ্রেফতার করা হয় বাবা সহ আরও তিনজনকে।

আদিবাসী নাবালিকাকে ধর্ষণের খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি দ্রুত রিপোর্ট তলব করেন। জানা গিয়েছে, এরপরেই থানায় আসেন জেলা পুলিশ সুপার। বৈঠক করেন থানার আইসি সহ বাকি পুলিশ আধিকারিকদের সঙ্গে। জেলা পুলিশ সুপার জানতে চান ঘটনার বিস্তারিত তথ্য। তারপর থেকেই চলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি। পুলিশের জালে ধরা পড়ে এক অভিযুক্ত। তারপরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার বাবা সহ আরও তিনজনকে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৪ জনকেই। এরপর তাদের তোলা হয় বোলপুর মহকুমা আদালতে (Court)। বিচারক ধৃতদের ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, আক্রান্ত নাবালিকার এক দিদি স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, ওই নাবালিকার বাবা- মা সহ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশি তৎপরতায় এরপর নাবালিকাকে ভর্তি করা হয় স্থানীয় মহকুমা হাসপাতালে। নাবালিকাকে এসে হাসপাতালে দেখে যান জেলাশাসক বিধান রায়। অন্যদিকে, আগেই ঘটনাস্থলে গিয়ে সমগ্র এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন, জেলা পুলিশ সুপার সুজিত কুমার দে এবং বোলপুর এসডিপিও অভিষেক রায়।  

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার