ইউটিউবারের খুন কাণ্ডে গ্রেফতার আরও ১

স্বামীও পেশায় ইউটিউবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগনান কাণ্ডে গ্রেফতার আরও এক। ঝাড়খণ্ডের ইউটিউবার- অভিনেত্রী রিয়া কুমারী খুন কাণ্ডে গ্রেফতার আরও একজন। উল্লেখ্য, মৃতার পরিবারের তরফে চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বুধবার আটক করে দফায় দফায় জেরা করা হয় মৃতার স্বামী প্রকাশ কুমারকে। স্বামীও পেশায় ইউটিউবার। স্বামীর বক্তব্যে অসঙ্গতি পেয়ে গত বৃহস্পতিবার গ্রেফতার (ARREST) করা হয় তাঁকে। তারপরে শুক্রবার গ্রেফতার করা হয় তাঁরই বড় ভাই সন্দীপ কুমারকে।

ইশা মালিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে অভিনয় করতেন তিনি। মিউজিক অ্যালবামে অভিনয় করার পাশাপাশি স্বামীর সঙ্গে তিনি ইউটিউবে একাধিক ওয়েব সিরিজও করেছেন তিনি। পুলিশের অনুমান, স্বামী ঘটনা নিয়ে সত্যি কথা বলছেন না। জানা গিয়েছে, বারবার বদল হয়েছে তাঁর বয়ানে।

মৃতার স্বামী কখনও দাবি করছেন, গাড়ির বাইরে থেকে স্ত্রীকে গুলি করে দুষ্কৃতীরা। আবার কখনও দাবি, গাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করেছে দুষ্কৃতী। অন্যদিকে থানা সূত্রে খবর, ওই গাড়িতে গুলির দাগ, খোল, রক্ত কিছুই ছিল না।

মৃতার স্বামীর দাবি, গত বুধবার রাঁচি থেকে কলকাতা জামাকাপড় কিনতে আসছিলেন তাঁরা। বাগনানে ভোর ৬টা নাগাদ শৌচকর্মের জন্য গাড়ি থামিয়েছিলেন স্বামী। তখন গাড়িতে শুধু আড়াই বছরের শিশুকন্যা এবং স্ত্রী। তখনই দুষ্কৃতীরা চড়াও হয়ে ছিনতাই করার চেষ্টা করে। আর তাতে বাধা দিতে গেলেই না কি গুলি চালানো হয়। এরপরে হাসপাতালে স্ত্রীকে নিয়ে গেলে চিকিতসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত। স্বামীর দাবি, ওই সময় রাস্তায় কেউ ছিলেন না। কিন্তু পুলিশ মনে করছে, ওই সময় রাস্তা জনশূন্য থাকার কথা নয়।

স্বামীর বক্তব্য, তাঁর স্ত্রীর মোবাইলে রাতে বাংলা ভাষায় কারও মেসেজ এসেছিল। ধৃতের দাবি, কারও শত্রুতা থাকতে পারে স্ত্রীর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, রিয়ার স্বামীর বড় ভাইকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য