এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগেই গ্রেফতার করেছে এই মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হককে।  এবার এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত। রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীদের সন্দেহ, এনামুলের তিন ভাগ্নে বিদেশে পালিয়ে যেতে পারেন।

সিআইডি সূত্রে খবর, এনামুল হক গ্রেফতার হওয়ার পর তাঁর ব্যবসার দেখভাল করতেন তাঁর তিন ভাগ্নে। প্রায় ২৫ দিন ধরে তিন ভাইয়ের মার্বেলের দোকান, চালকল এবং কলকাতার বিভিন্ন অফিসে তল্লাশি ওভিযান চালান গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে বহু নথিপত্র উদ্ধার করেন গোয়েন্দারা। এরপর তাঁদেরকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠানো হয়। কিন্তু অভিযোগ, তলব করার পরেও তাঁরা হাজিরা দেননি। এরপর রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি আদালতে আবেদন জানায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য। মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত তাদের আবেদন মঞ্জুর করে।

গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে এনামুলের তিন ভাগ্নে আরব আমিরশাহিতেই পালিয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকে এগোনো হবে। সিআইডি সূত্রে খবর, তিহাড় জেলে বন্দি এনামুলকেও জেরা করতে চান গোয়েন্দারা। এই বিষয়টি নিয়েও আদালতে আবেদন জানানো হয়েছিল সিআইডির তরফে। আদালত সেই আবেদনও মঞ্জুর করেছে। আগামী সপ্তাহে সিআইডি-র একটি বিশেষ দল দিল্লি গিয়ে তাঁকে জেরা করতে পারেন বলে খবর।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের