আরজি কর দুর্নীতি মামলায় বিজেপি নেতা আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি করের ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সিবিআই আদালতের। হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পরেও আদালতে হাজিরা এড়ানোর কারণে গ্রেফতারি পরোয়ানা জারি। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বলে দাবি করেছে আখতার আলির আইনজীবী। আখতার আলির অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

এই আখতার আলি বিজেপিতে যোগ দিয়েছিলেন গত বছর। ২০২৫ সালের ১৩ অক্টোবর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপারপথ থেকে দিয়েছিলেন তিনি। সেই সময় জানিয়েছিলেন বিজেপির সদস্য পদ নিয়েছেন তিনি। বিজেপি যদি তাকে ভোটে লড়াই করার জন্য টিকিট দেয় তাহলে ভোটে লড়াই করবেন। এবার সেই আখতার আলির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ রায়ের সঙ্গে দুর্নীতিতে নাম জড়িয়েছে আখতার আলির। এরপরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সিবিআই চার্জশিটে তাঁর নামও রয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। উল্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্ত সেই আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তারপরেই প্রশ্ন উঠেছিল গ্রেফতারি নিয়ে। বিচারপতি জয় সেনগুপ্ত জামিনের আবেদন খারিজ প্রসঙ্গে বলেছেন, সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলীর দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে আগাম জামিন দেওয়া যাচ্ছে না।

হুইসেল ব্লোয়ার এর তত্ত্ব তোলা হলেও, সেই তত্ত্বের আমল দিতে রাজি নন বিচারপতি জয় সেনগুপ্ত। আখতার আলির আইনজীবী জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই তাঁর। এই ঘটনায় তিনি হুইসেল ব্লোয়ার। কিন্তু আইনজীবী সেই তত্ত্ব মানতে নারাজ। সিবিআই এর কৌশলী রাজদীপ মজুমদার এবং অমাজিৎ দে দাবি করেছেন, বর্তমানে জেলে থাকা সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও এই দুর্নীতিতে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদে কোন বাধা নেই। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম আছে জানতে পারার পরেই আগাম জামিনের আবেদন জানিয়েছিল আখতার। এবার সেই জামিন খারিজ হয়ে গিয়েছে। এতদিন হাজিরা এড়িয়ে চলেছেন আখতার। যার ফলে বিচার শুরু হতে পারছিল না। এবার সেই বিচারে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ