পুলিশের হাতে গ্রেফতার খেজুরির বিজেপি নেতা, রয়েছে একাধিক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একুশের নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন সব সময়ই শিরোনামের  শীর্ষে থাকে পূর্ব মেদিনীপুরের খেজুরি। এই আবহে গ্রেফতার হলেন খেজুরি দুই পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বিজেপি নেতা শঙ্কর মাইতি। আর তা নিয়ে শুরু হয়েছে জোর কদমে আলোচনা।

বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। খেজুরি এলাকায় তৃণমূলের উপর অত্যাচার ঘর দোকান ভাঙচুর সহ চাকরি দেওয়ার নামে টাকা তোলা অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই খেজুরির বিজেপি নেতাকে গ্রেফতার করল তালপাটি ঘাট কোস্টাল থানার পুলিশ। আর এই গ্রেফতারি নিয়ে এখন পর্যন্ত পদ্ম শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খেজুরির বিজেপি নেতা গ্রেফতার হতেই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানিয়েছে, ‘ ওই এলাকার মধ্যে তৃণমূল কর্মীরা নানা ভাবে অত্যাচারের শিকার হয়েছেন। আর এই ঘটনাকে মদত দিত বিজেপি নেতা শঙ্কর মাইতি। শুধু তাই নয় এলাকায় সরকারি কাজেও বাঁধা দিত অভিযুক্ত।‘ এই নিয়ে কাঁথির এক পুলিশি আধিকারিক জানিয়েছেন,’ অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সেইজন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।‘  

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর