‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আড্ডা দিতে ভালবাসতেন, গতকাল, শনিবার গভীর রাত পর্যন্ত গল্প করেছিলেন। আর আজ সকালেই নেই, আশিসদার এই আত্মহত্যার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও পরিবারের সদস্যরা। সবটাই যেন নাটকীয় লাগছে তাঁদের। আজ, রবিবার সাত সকালেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মিলেছে সুইসাইড নোটও। তাতে তিনি লিখে গিয়েছেন, ‘কোনও দিন দুর্নীতির সঙ্গে আপোস করেননি। কোনওদিন অন্যায় করিনি, দুর্নীতিকে প্রশ্রয়ও দিইনি। কারও থেকে একটা টাকাও নিইনি।’

কিন্তু আশিস দা যে আত্মহত্যা করতে পারেন সেটা কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। আত্মঘাতী নেতার ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাতেও আমরা একসঙ্গে বসে গল্প করলাম। বোঝাই যায়নি এমন কাণ্ড ও ঘটাবে। রাত ১২টা পর্যন্ত আমরা বাড়ির সবাই বসে গল্প করেছি। তারপর নিজেই খেতে উঠল, দরজা বন্ধ করল। সকালে এই খবর শুনলাম। বিশ্বাস করতে পারছি না। সকালে দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতর তাঁর দেহ ঝুলতে দেখা যায়। মেনে নিতে পারছি না।’ বিষয়টি নিয়ে স্তম্ভিত রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ২০২৬ বিধানসভা নির্বাচনে তাঁর কাছেই হেরেছিলেন তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষীয়ান তৃণমূল নেতার আত্মঘাতীর ঘটনায় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা জানিয়েছেন, ‘এটা মর্মান্তিক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক। কেন আত্মহত্যা করলেন, বুঝতে পারছি না। রামপুরহাটের মানুষ এ বার বিজেপিকে জিতিয়েছে। আমি জেতার পর ওঁর বাড়ি গিয়ে প্রণাম করেছিলাম। কখনও মনে হয়নি এটা উনি করতে পারেন। পারিবারিক কারণ না রাজনৈতিক, যা-ই হয়ে থাক, সেটা প্রকাশ্যে আসা উচিত। যারা দোষী, তাদের তদন্তের আওতায় আনতে হবে।’ প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, আশিস আত্মঘাতী হয়েছেন। তবে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?