অভিমান সরিয়ে দেবাংশুর পাশে থাকার আশ্বাস অসিত মজুমদারের

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছে একাধিক বিধায়ক এবার বাদ পড়েছেন। চুঁচুড়া বিধানসভা থেকে তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির। সেখানে এবার টিকিট পেয়েছেন তৃণমূলের যুব নেতা তথা আইটি সেল এর প্রধান দেবাংশু ভট্টাচার্যকে। এর পরেই কিছুটা অভিমান হয়েছিল বিদায়ী বিধায়ক অসীত মজুমদারের। কিন্তু সেই অভিমান ভেঙে দেবাংশুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার রাতে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরে দু’জনের মধ্যে একান্ত কথা হয়। আসন্ন নির্বাচনে দলের জয়কেই পাখির চোখ করে দেখছেন দুজনেই। তাই বরফ গলেছে। অভিমানকে দূরে ঠেলে পুত্রতুল্য দেবাংশুর পাশে থাকার বার্তা বিদায়ী বিধায়ক অসীত মজুমদারের।

তিনি বলেন, দেবাংশু তাঁর পুত্রতুল্য। দেবাংশু নিজে এসে পাশে থাকার জন্য অনুরোধ করেছে। দেলর সঙ্গে কথা বলে কাজ করবেন। অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য বলেন, অসিতবাবু তাঁর পিতৃতুল্য। চুঁচুড়াকে তিনি তাঁর হাত ধরেই আরও ভালোভাবে চিনতে চান। একজন তিনবারের বিধায়ক। রাজনীতিতে পোড়খাওয়া একজন মানুষ। চুঁচুড়ার রাজনীতি ওনার হাতেই গড়া। তাই আসন্ন লড়াইয়ে তাঁর সাহায্য প্রয়োজন। তিনি আরও বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব থাকলেও চুঁচুড়ার অভিভাবক হিসেবে অসিত মজুমদারকেই প্রয়োজন রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমীকরণ যে বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী