অশোকনগর জুড়ে বেআইনি চোলাইয়ের ঠেক, অভিযানে নামল আবগারি দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি অশোক নগর: উত্তর ২৪পরগনা জেলার অশোকনগরে একাধিক চোলাইয়ের ঠেকে যৌথ অভিযান পুলিশ এবং আবগারি দপ্তরের(Excise Department)। উদ্ধার চোলাই তৈরীর দেড় থেকে দু ‘ হাজার লিটার তরল সামগ্রী। ভেঙে দেওয়া হয় একাধিক চোলাইয়ের ঠেক। গ্রেফতার করা হয় চোলাই কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং আবগারি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে, অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কানাপুকুর(Kanapukur) এবং চটকা তলা এলাকায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায় পুলিশ। মোট আটটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দেড় থেকে দু” হাজার লিটার তরল সামগ্রী।

পাশাপাশি উদ্ধার হয় ২২ লিটার চোলাই মদ। এছাড়াও চোলাই তৈরির বিভিন্ন সামগ্রী। এই ঘটনায় চোলাই কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ভেঙে দেওয়া হয় চোলাইয়ের একাধিক ঠেক। পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা। তবে এই অভিযান লাগাতার চালাতে হবে এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। মাঝেমধ্যেই হানা দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে এইসব বেআইনি চোলাই মদ তৈরির ঠেক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের