অশোকনগরে ৬০ লাখ টাকার সোনার বিস্কুট অস্ত্র সহ ধৃত ৩ দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট সহ একটি পাইপগান ,এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী ।সিনেমার দৃশ্যকে হার মানাবে এই ঘটনা। এক কথায় চোরের উপর বাটপারি করার মত ঘটনা। অবশেষে পুলিশের জালে তিন দুষ্কৃতী।বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় তিনজন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে । ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ।পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁ থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস ৬টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে(Duttapukur Station) এসেছিলেন। সে সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে যায় অশোকনগর থানার দোগাছিয়া এলাকায়।

পরবর্তীতে অশোকনগর থানার(Asoknagar P.S.) পুলিশকে দেখে সেই গাড়ি চম্পট দেয়। দুই যুবক রাজেশ ঠাকুর বাড়ি বাদুড়িয়া থানায়(Baduria P.S.) এলাকায় শুভঙ্কর হালদার বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। এই দুজন বিভূতির কাছ থেকে সোনা ছিনতাই এর উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল।তিনজনকেই আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে বিভূতির কাছে তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কুট। শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ।পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু।

পুলিশ জানিয়েছে, বিভূতি সোনা গুলো নিয়ে যাচ্ছিল তবে কোথায় কেন নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি। পাশাপাশি কোন বৈধ কাগজ দেখাতে পারেনি সে। অপর দুই দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভূতির কাছ থেকে সোনা গুলো নেওয়ার চেষ্টা করছিল।তিন অভিযুক্তকে বৃহস্পতিবার ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হয় বারাসত আদালতে । একথা সাংবাদিক সম্মেলন করে জানান,এসডিপিও (SDPO)হাবরা প্রসেনজিৎ দাস।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের