কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে নিজের মন্তব্য পোস্ট করে হুমকির শিকার অশোকনগরের তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে নিজের মন্তব্য পোস্ট করে হুমকির শিকার অশোকনগরের তরুণী। তরুণীকে ভয়েস মেসেজ করে প্রাণনাশের এবং ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি কান্না করতে করতে মেয়েটি সোশ্যাল মিডিয়াতে পুরো ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অশোকনগর থানার(Asknagar P.S.) পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মেয়েটির বাড়িতে আসে। অভিযোগ পুলিশের তরফে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য মেয়েটিকে বলা হয়। না হলে এর জন্য তার পরিবার বা তাকে বিপদের সম্মুখীন হতে পারে বলে নাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়।

তরুণী এই ঘটনায় হুমকিদাতা ২ যুবকের নামে অশোকনগর থানাতে রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার কান্নার ভিডিও প্রকাশ্যে আসতেই তরুণীর সঙ্গে এক দলীয় কর্মীর মারফত ফোন করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা । সব রকম ভাবে পাশে থাকার আশ্বস্ত করেছেন তারা।কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ফেসবুকে পোস্ট করায় তরুণীকে ধর্ষণ ও খুনের হুমকির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অশোকনগরে তরুণীর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের(National Mahila Comission) সদস্যা অর্চনা মজুমদার । পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

মহিলা কমিশনের প্রতিনিধি দল বেরোনোর কিছুক্ষণের মধ্যেই তরুনীর বাড়িতে পৌঁছন অশোকনগর কল্যাণগড় পুরসভার(Asoknagar Kalyangar Municipality)  পুরপ্রধান প্রবোধ সরকার । সব রকম ভাবে তরুনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনিও। এখন দেখার বিষয় পুলিশ যে দুজন যুবক ওই তরুণীকে হুমকি দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে কিনা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের