চিটফান্ডের কায়দায় আসানসোল দক্ষিণে ২০০ কোটি টাকার ওপর প্রতারণা, পলাতক দুই শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আবারো চিটফান্ডের কায়দায় প্রতারণা, উত্তর আসানসোলের ঘটনা সামনে আসার পর এবার দক্ষিণ আসানসোল। প্রায় ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে আসানসোল দক্ষিণ থানায়(Asansoal South P.S.) অভিযোগ দায়ের করলেন প্রতারিতরা। যে সংস্থা এই প্রতারণার ঘটনা ঘটিয়েছে তার যে দুজন কর্ণধার তারা পেশায় দুজনেই শিক্ষক। এই প্রতারণা চক্রের পেছনে প্রশাসনের একাংশ যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতারিতদের পাশে দাঁড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

এবার প্রতারিতরা বাংলা সহ ঝাড়খণ্ড(Jharkhand) এবং বিহারের(Bihar) বিভিন্ন জেলার। কোথাও রুজি রোজগারের নামে কোথাও স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে লাখ টাকা লাখ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।যার আর্থিক মূল্য ২০০ কোটি টাকার ওপর। সাপোর্ট ইন্ডিয়া প্রোগ্রাম ডেভেলপমেন্টের নামে ব্রশিওর ছাপিয়ে বিভিন্ন প্রোজেক্টের প্রলোভন, কোথাও চাকরি দেবার নামে প্রতারণা করা হয়েছে। প্রতারিতদের সংস্থার পক্ষ থেকে ২০০০ চেক দেওয়া হলেও তা ও বাউন্স করেছে। আসানসোল দক্ষিণ থানায় ছুটে এসেছেন ভিন রাজ্যের প্রতারিতরা।

শেষ পর্যন্ত প্রতারিতরা দ্বারস্থ হন থানার। এই কোম্পানির মালিক ও আধিকারিকদের বিরুদ্ধে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সাহায্যে থানায় অভিযোগ দায়ের করেন সকলে। ওই সংস্থা বিভিন্ন জায়গায় যে দফতর খুলেছিল সেখানে এখন তালা ঝুলছে। এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ২ কর্ণধারকে খুঁজছে আসানসোল পুলিশ। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে প্রলোভন জাগিয়ে বুদ্ধি খাটিয়ে ফাঁদ পেতে পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের খেটে খাওয়া মানুষের অর্থ আত্মসাৎ করে চম্পট দিয়েছেন এই দুই শিক্ষক।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়