প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর ৬ দিন বাকি। এই আবহে সামনে এল কোটিপতি প্রার্থীদের নাম। নেতাদের ধন কত?‌ এবার তা প্রকাশ্যে নিয়ে এসেছে অ্যাসেসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (‌এডিআর)‌। তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ১০৬ জন কোটিপতি প্রার্থী। শতাংশের বিচারে ধরলে তা দাঁড়ায় ৭‌২ শতাংশ। তবে দ্বিতীয় ধাপেই রয়েছে বিজেপি। যারা বাংলায় প্রধান বিরোধী দল। ১৫২ জন প্রার্থীর মধ্যে ৭১ জন কোটিপতি প্রার্থী। শতাংশের বিচারে ৪২ শতাংশ। এরপর রয়েছে যথাক্রমে কংগ্রেস এবং সিপিএম। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে এডিআর সংস্থার তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর গড় সম্পদ ৫,৭০,৫৯,৬১৬ টাকা। অর্থাৎ (‌–৫ কোটি+‌)‌। আর বিজেপির ১৫২ জন প্রার্থীর গড় সম্পদ ২,৫৭,৩৪,২২৭ টাকা। অর্থাৎ (‌–২ কোটি+‌)‌। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে সবার উপরে রয়েছেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাকির হোসেন। তাঁর অস্থাবর সম্পত্তি ৭৪,৮৬,৮২,২৫৬ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৮,৬৫,৩৫,৮৯৮ টাকা। অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ—১,৩৩,৫২,১৮,১৫৮। অর্থাৎ (‌–১৩৩ কোটি+‌)‌। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার বড়জোড়া কেন্দ্রের প্রার্থী গৌতম মিশ্র। তাঁর অস্থাবর সম্পত্তি ৫৭,৫৩,৬৬, ৫২৭। আর স্থাবর সপত্তির পরিমাণ—৪৮,২২,০০,০০০। সুতরাং মোট সম্পত্তির পরিমাণ—১,০৫,৭৫,৬৬,৫২৭। অর্থাৎ (‌–১০৫ কোটি+‌)‌।

অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কবি দত্ত। যাঁর অস্থাবর সম্পত্তি ৪০,৬৬,৩৬,২৫৫। আর স্থাবর সম্পত্তি ৩২,০৭,৭৫,৬২৭। সুতরাং মোট সম্পত্তির পরিমাণ ৭২,৭৪,১১,৮৮২। অর্থাৎ (‌–৭২ কোটি+‌)‌। চতুর্থ স্থানে অবশ্য রয়েছে বিজেপি। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সাহাও কোটিপতি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ—১৬,৫৮,৯৬,৬১৮। আর স্থাবর সম্পত্তির পরিমাণ—২৬,৪৫,০০,০০০। সুতরাং মোট সম্পত্তির পরিমাণ—৪৩,০৩,৯৬,৬১৮। অর্থাৎ (‌–৪৩ কোটি+‌)‌। চতুর্থ স্থানে আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বায়রন বিশ্বাস। যাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ—১৭,৩৪,৯৩,০৭৯। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬,০৭,২৯,১৩১। সুতরাং মোট সম্পত্তির পরিমাণ—৩৩,৪২,২২,২১০। অর্থাৎ (‌–৩৩ কোটি+‌)‌।

এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে আইএসএফ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আবজাল আলি শাহ। সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর কেন্দ্রের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভাশিস পাল। অষ্টম স্থানেও রয়েছে কংগ্রেস। বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সঞ্জিবুর রহমান। নবম স্থানে রয়েছেন একজন নির্দল প্রার্থী। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজয় লুকাস এডওয়ার্ডস। তবে দশম স্থানে আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ মতিউর রহমান। সুতরাং এঁরাও সকলে কোটিপতি প্রার্থী বলে উল্লেখ করেছে এডিআর।

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম