৫ বছরে ফিরহাদের সম্পত্তি বেড়েছে, কিন্তু নিজের নামে নেই গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : গত পাঁচ বছরে ফিরহাদ হাকিমের সম্পত্তির পরিমাণ বেড়েছে। কিন্তু তার নিজের নামে নেই কোন গাড়ি। অথচ তাঁর স্ত্রীর নামে রয়েছে ২৭ লক্ষ টাকা দামের একটি গাড়ি। শুধু তাই নয়, ফিরহাদের স্ত্রীর যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় তিনি পাঁচ বছরে ধারাবাহিকভাবে কোটি টাকার বেশি উপার্জন করেছেন। ২০২৪ ২৫ অর্থবর্ষে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বার্ষিক আয় ছিল ২ কোটি ১০ লাখ টাকা। মোট ৯ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৭৮ লক্ষ টাকার। গত পাঁচ বছরে ফিরহাদের বছরে আয় বেড়েছে। ২০২১ সালে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সময় তিনি যে হলফনামা দাখিল করেছিলেন তাতে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ১২ লক্ষ টাকা।

ওই সময় তার স্থাবর সম্পত্তির বাজার মূল্য ছিল ১ কোটি ৮১ লক্ষ টাকা। পাঁচ বছর পরে সেই সম্পত্তি হিসাব দিতে গিয়ে হলফ নামায় ফিরহাদ হাকিম জানিয়েছেন, তাঁর কাছে ৭ কোটি ২৭ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। স্থাবর সম্পত্তির বর্তমান বাজার মূল্য ২ কোটি ৫১ লক্ষ টাকা। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ২০২০ ও ২১ সালে তার বার্ষিক আয় ছিল ৭৬ লক্ষ টাকা। পরবর্তী চার বছরে তার বার্ষিক আয় যথাক্রমে হয়েছে ৮৩ লক্ষ ৬০ হাজার, ১ কোটি ২২ লক্ষ ,১ কোটি ৪৯ লক্ষ, ১ কোটি ৭১ লক্ষ টাকা। তার হাতে বর্তমানে টাকা রয়েছে নগদ ১ লক্ষ ৫৩ হাজার টাকা। তার স্থায়ী আমানত সহ মোট নটি ব্যাংক অ্যাকউন্ট আছে।

ব্যাংক অ্যাকউন্টে গচ্ছিত রয়েছে চার কোটি বাইশ লক্ষ টাকা। বিভিন্ন জায়গায় তার বিনিয়োগ রয়েছে ।এর মধ্যে ১ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে মিউচুয়াল ফান্ডে। সোনা রুপা এবং মূল্যবান পাথরের গয়না ও রয়েছে ফিরহাদের। যার বাজার মূল্য ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। কলকাতা বন্দর এলাকায় ফিরহাদ হাকিম এর নামে দুটি এফআইআর রয়েছে। একটি সিবিআইয়ের ,অন্যটি ইডি’র। নারোদা কাণ্ডে এফ আই আর গুলি রুজু হয়েছিল। প্রথমে সিবিআই এফআইআর করে। পরে ইডি এফআইআর করেছিল। তবে দুটি মামলাই এখন বিচারাধীন কলকাতার বিচার ভবনে তার বিচার চলছে। তবে কোনটিতে এখনো চার্জ গঠন হয়নি। ফিরহাদ হাকিম ১৯৭৬ সালে কালীঘাট উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পাশ করেন।১৯৭৯ সালে স্নাতক হন ।কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেরম্বচন্দ্র কলেজ থেকে বি কম করেন। হলকনামায় ফিরহাদ রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। সরকারি বেতন পান এবং তার পাশাপাশি তার ব্যবসা এবং ব্যাংকের সুদ থেকে আয় রয়েছে। স্ত্রীর আয়ের উৎস হিসেবে ব্যবসা এবং ব্যাংকে গচ্ছিত টাকার সুদের কথা হলফনামায় উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ