প্রথমে বিক্ষোভ, পরে শতাব্দীর নামেই জয়ধ্বনি গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভ ধৈর্য ধরে শুনলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। অভিযোগ শোনার পর গ্রামবাসীদের দাবি পূরণের প্রতিশ্রুতিও দেন তিনি। এরপর তৃণমূল প্রার্থীর নামে জয়ধ্বনিও দিতে শোনা গেল গ্রামবাসীদের।

রবিবার নলহাটি ২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোকুলনগর গ্রামে গিয়েছিলেন শতাব্দী। শতাব্দীকে কাছে পেয়েই ঘিরে ধরেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তা সারাই না হওয়ায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁরা দাবি জানাতে থাকে, তৃণমূল প্রার্থীকে ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। অভিযোগের সুরেই গ্রামবাসীরা জানান, বার বার প্রশাসনকে জানানো সত্বেও কোনও কাজ হয়নি। বেশ কিছুক্ষণ গ্রামবাসীদের অভিযোগ শোনার পর বীরভূমের তৃণমূল প্রার্থী জানান, ভোটের পরই রাস্তা তৈরি করে দেওয়া হবে। তৃণমূল প্রার্থীর কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। এরপর শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে থাকেন তাঁরা।

শনিবার রাতে এই বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। এদিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জয়ে আশাবাদী কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে শতাব্দী জানান, তিনি জেতার বিষয়ে দুশো শতাংশ আশাবাদী। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে টানা তিনবার এই বীরভূম লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন শতাব্দী। আসন্ন লোকসভা ভোটে যদি শতাব্দী জেতেন, তাহলে সেটা হবে তাঁর চতুর্থবার জয়।

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের