মুর্শিদাবাদের চলন্ত টোটোতে স্ত্রীকে খুন করে, আত্মঘাতী হলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: বুধবার রাত্রে ভগবানগোলার থানার অন্তর্গত দীঘা এলাকায় চলন্ত টোটোর মধ্যেই এক মহিলার ওপর আক্রমণ চালায় এক ব্যক্তি । এই আক্রমণের অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে । ওই মহিলাকে ঘটনা ঘটার পর উদ্ধার করে লালবাগ(Lalbag) নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। পুলিশ ওই মহিলার স্বামীর খোঁজে তল্লাশি শুরু করে বুধবার রাতেই । বৃহস্পতিবার সকালে ওই মহিলার স্বামী জার্জিস শেখের ঝুলন্ত দেহ গ্রামের একটি আমবাগান থেকে উদ্ধার করে পুলিশ ।

জার্জিস শেখের(Jarjis Sk.) ভাই বলেন, যে রাত্রে জার্জিস শেখ তার স্ত্রী আয়েশা বিবিকে বুধবার রাতে খুন করে তারপর নিজেও আত্মহত্যা করে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। নিহত গৃহবধূ আয়েশার বাবা পুলিশের কাছে অভিযোগ করেন প্রায়ই তার স্বামী তাকে হুমকি দিত।

অবশেষে বুধবার রাতে টোটোতে(Toto) যাত্রী সেজে উঠে নিজের স্ত্রীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয়। এরপর নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ মৃত আয়েশার(Ayasea) বাবার এবং আত্মঘাতী জার্জিস শেখের পরিবারের বয়ান রেকর্ড করেছে। দুটি মৃতদেহ ময়না তদন্তের পর বৃহস্পতিবার উভয় পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।পুলিশ এই আত্মহত্যা এবং খুনের ঘটনা তদন্তে নেমে জানতে পেরেছে বেশ কিছুদিন থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। বেশ কয়েকবার এ নিয়ে সমাধান সূত্র খুঁজতে বসেছিল সালিশি সভা। কিন্তু সমাধান সূত্র বের হয়নি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে