Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবরোধ উঠল বেলডাঙায়, স্বাভাবিক হয়েছে যান চলাচল, ৫ ঘণ্টা পর জাতীয় সড়ক সচল

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। এরপরই সেখানে রাস্তা অবরোধ করা হয় এবং রেল অবরোধ করা হয়। তবে অবশেষে পুলিশের সঙ্গে আলোচনার পর সচল হল মুর্শিদাবাদের রেলপথ এবং সড়কপথে যোগাযোগ। কলকাতায় আসার একটি এবং লালগোলা যাওয়ার দুটো ট্রেন মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে। স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়কে যান চলাচল। প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে ছিলেন মানুষজন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর জেরে বিক্ষোভে।

এদিকে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। আর আজ, শুক্রবার সকাল থেকে রেললাইন এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। টানা কয়েক ঘণ্টা অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা থমকে যায়। তার জেরে নাকাল হতে হয় হন হাজার হাজার যাত্রীকে। এরপর সেখানে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি মৃতের বাড়িতে গিয়েও পরিবারের সঙ্গে কথা বলেছেন।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কোনও সহানুভূতি দেখায়নি বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বেলডাঙার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্কে। ভাঙা হয় পুলিশের গাড়ি। ছোড়া ইটের ঘায়ে অন্তত ১২ জন জখম হয়েছেন। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় কথা বলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া। তারপর বেশ কিছুক্ষণের আলোচনার পরে বিক্ষোভ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

এছাড়া এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুরে রেললাইনে বাঁশ ফেলে বসে পড়েন কয়েক শো মানুষ। আপ ও ডাউন লাইনে থমকে যায় হাজারিকা এক্সপ্রেস–সহ একের পর এক লোকাল ট্রেন। ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিল। সেখানেও বাস এবং লরি আটকে পড়েছিল। কিন্তু পুলিশের হস্তক্ষেপে অবশেষে জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে থাকে। তবে বিষয়টি সহজ ছিল না। কারণ পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। শেষমেশ অবরোধ তুলে নেওয়া হয়।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?