রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে দোকানের শাটারে লাথি, বাইরে গুলির শব্দ, আর এফআইআর তুলে না নিলে খুন করে দেওয়ার হুমকি। এই ঘটনাকে ঘিরে রানাঘাটে ছড়াল তীব্র চাঞ্চল্য। অভিযোগ, দুষ্কৃতীদের হুমকির কয়েকদিন পর দোকানের পাশের গাছের ড্রাম থেকে উদ্ধার হয়েছে একটি তাজা গুলির খোল। ঘটনায় আতঙ্কে দোকানের মহিলা মালিক । ইতিমধ্যেই গুলির খোলটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

মহিলার অভিযোগ অনুযায়ী, গত ২১ তারিখ রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর দোকানের শাটারে সজোরে লাথি মারে এবং গালিগালাজ করতে থাকে। সেসময় বাইরে গুলির আওয়াজও পান তিনি। ঘটনার সময় দুষ্কৃতীরা চ্যাঁচামেচি করে হুমকি দিয়ে বলে, ‘রানাঘাটের দাপুটে তৃণমূল নেতা, আনন্দ দের বিরুদ্ধে দায়ের করা এফআইআর কেস তুলে নিতে হবে, না হলে এখন ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরে মার্ডার করে দিয়ে যাবো।’  এমন হুমকিই দিতে শোনা যায় বলে অভিযোগ।আতঙ্কিত হয়ে ওই মহিলা দুষ্কৃতীদের হুমকির কিছু অডিও রেকর্ডও করে রাখেন। পরের দিন তিনি রানাঘাট থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাটির একটি জেনারেল ডায়েরি নথিভুক্ত করে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মৃত্য়ুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

তবে প্রাথমিক তদন্তে পুলিশ কোনও গুলির চলার প্রমাণ পাননি। এই ঘটনা  নতুন মোড় নেয়  শনিবার (২৬ সেপ্টেম্বর)। ওই মহিলা দোকানের পাশের টব ও ড্রামে থাকা গাছে উচ্ছে তুলতে গিয়ে ড্রামের ভিতরের পাতা সরান ওই মহিলা। তখনই তাঁর নজরে আসে একটি গুলির খোল। সেটি দেখে তিনি দ্রুত এলাকার পরিচিত এক ব্যক্তিকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে কুপার্স ফাঁড়ি ও রানাঘাট থানায় খবর দেন। খবর পাওয়ার প্রায় ৩ ঘণ্টা পর রানাঘাট থানা ও কুপার্স ফাঁড়ির পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ড্রামের ভেতর থেকে পড়ে থাকা গুলির খোল বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের