সাঁইথিয়ায় প্রকাশ্য রাস্তায় কলেজ ছাত্রীকে কোপাল এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁইথিয়া: বুধবার রাস্তায় প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনা ঘটলো বীরভূমের সাঁইথিয়ায়(Saithia)। অভিযোগ, তরুণীকে বাঁচাতে গেলে এক দোকানদারকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই আক্রমণকারী যুবক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে খবর, জখম অবস্থায় কলেজ ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

যে যুবকেরও বিরুদ্ধে তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে, সেই যুবককে প্রথমে এলাকার মানুষজন ধরে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। কেন তরুণীর উপর আক্রমণ করলেন তিনি, জানতে চাওয়া হলে যুবককে বলতে শোনা যায়, ‘‘আমার মনে পড়ছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে ফেরার পথে বাস ধরার জন্য সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। সেই সময়েই অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তা দেখে পাশের একটি মিষ্টির দোকানের মালিক ছুটে গিয়েছিলেন মেয়েটিকে বাঁচাতে। তাঁকেও আঘাত করে নাজিবুল। তাঁর নাম গোলক বাটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে(Siuri Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তাঁর হাতে ও পায়ে আঘাত লেগেছে। মিষ্টির দোকানের গোলক চোট পেয়েছেন হাতে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে রামপুরহাট মেডিক্যাল কলেজে(Rampurhat Medical College Hospital)। কেন এই ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রেম প্রণয় জনিত কোন ঘটনা জেরে এই আক্রমণ কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এদিন বীরভূমের সাঁইথিয়ার এই ঘটনা ঠিক যেন গত বছরের মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটালো।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের