বাঁশ দিয়ে বেধড়ক মারধর, হাড়োয়ায় নৃশংস পরিণতি ভবঘুরে মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Paraganas District) হাড়োয়া(Haroa Incident)। সেখানে ভবঘুরে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি ওই মহিলাকে তুলে আছাড় মারেন যুবক। কিন্তু কি ঘটেছে উভয়ের মধ্যে? কেন এই অমানবিক অত্যাচারের শিকার হতে হল ওই মহিলাকে? এর নেপথ্যের কারণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসে দারুন স্কিম, ১১৫ মাসেই ডাবল হবে টাকা

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন। তাঁর আত্মীয়-পরিজন হিসেবে তেমন কেউ নেই। ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল। মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন। কিন্তু শনিবার দিন ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করে। আক্রান্ত আনোয়ারা বিবি জানিয়েছেন, পরিবারের সদস্যরা কেউ তাঁকে দেখেন না। তিনি ভিক্ষা করে খান। তাঁর এক জোড়া কানের দুল ছিল। মিলন শেখের কাছে সেগুলি রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রয়োজনের সময় ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে মারধর করা শুরু করে।

আরও পড়ুনঃ জ্বলছে মণিপুর, মুখ্যমন্ত্রীর মেয়ের বাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

স্থানীয় দরগার সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারা যায় আনোয়ারা বিবির কথা একেবারেই সত্যি। এদিনের ফুটেজে দেখা গিয়েছে মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছে। তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে সে। অন্য এক মহিলা প্রতিবাদ করতে আসায় মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যায়। ওই সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে পুরো ঘটনাটি জানান। সিসিটিভি ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে পুলিশ। এরপর শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু