লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

চোলাই মদ পাচার রোধে আবারও বড় সাফল্য রাজ্য পুলিশের। দিনের আলোয় চলছিল মদ পাচারের চেষ্টা। হাতেনাতে পাকড়াও তিন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোলাই মদ পাচার রোধে আবারও বড় সাফল্য রাজ্য পুলিশের। দিনের আলোয় চলছিল মদ পাচারের চেষ্টা। হাতেনাতে পাকড়াও তিন মহিলা। তাঁদের মদ পাচারের চেষ্টা একেবারে ভেস্তে দিল লিলুয়া থানার পুলিশ। ফের বড় সাফল্য পেল পুলিশের। অবৈধ পাচার রুখতে এবং মাদক কারবারি বন্ধ করতে বহুদিন ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে হাওড়া সিটি থানার পুলিশ। তাতে সফলও হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে অসাধ্য সাধন করলেন লিলুয়া থানার পুলিশ।

সূত্রের খবর, ধৃত তিন মহিলা লিলুয়া ঝিল রোড এলাকা থেকে মোট ১২ প্যাকেটে প্রায় ১২০ লিটার চোলাই মদ নিয়ে লিলুয়ার ভাগাড় এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন। তখনই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা এবং হাতেনাতে ওই তিন মহিলাকে পাকড়াও করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করছে পুলিশ, এবং সেগুলো বাজেয়াপ্ত করেছে। আটক তিন মহিলাকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই মহিলারা কবে এই ব্যবসা চালাচ্ছেন, তাঁদেরকে কে মদত দিচ্ছে? তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় একটি বড়সড় চক্র জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসা চলছে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।

তবে মাদক পাচার রুখতে রাজ্য জুড়ে পুলিশি অভিযান অব্যাহত। গত মাসের শেষে নদিয়ার জোড়াকুঠি এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় সুজেশ বিশ্বাস এবং পিন্টু কুমার নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বাড়ি যথাক্রমে নদিয়ার কৃষ্ণগঞ্জে এবং বিহারে। অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন আবগারি দফতরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই এলাকায় চোলাই কারবারি চলছিল বলে খবর ছিল আবগারি দফতরের কাছে। যেমনি একদল দুষ্কৃতী চোলাই মদ পাচার করছিল।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…