সাতসকালে অশান্ত বারাসতের কাজীপাড়া, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল অটোচালকরা

বুধবার (২৫ মার্চ) সাতসকালে গ্যাসের (CNG) দামবৃদ্ধির প্রতিবাদে কাজীপাড়ার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন বাড়িয়েই চলছে গ্যাসের দাম, এবার সেই প্রতিবাদে উত্তাল বারাসত কাজীপাড়া। বুধবার (২৫ মার্চ) সাতসকালে গ্যাসের (CNG) দামবৃদ্ধির প্রতিবাদে কাজীপাড়ার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। অভিযোগ, কাজী পাড়ার রেলগেট সংলগ্ন এলাকায় গো গ্যাসের একটি কাউন্টার রয়েছে। কিন্তু দিনের পর দিন ধরে দাম বাড়িয়েই চলেছে এই ‘go gas’ কর্তৃপক্ষ। বারাসত সোদপুর রোডের যেসকল অটো চালকরা রয়েছেন, মুলত তাঁরাই নিত্যদিন এই গ্যাস কাউন্টারে গ্যাস ভরতে আসেন। কিন্তু গত ১৫ দিনে প্রায় ৫০ টাকারও বেশি গ্যাসের দাম বাড়িয়েছে গ্যাস কর্তৃপক্ষ, তাতেই চটেছেন অটো চালকরা। দাবি, হঠাৎ করেই পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ইরান বনাম ইজরায়েল আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে ভারতেও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশোধ তুলতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যেখান দিয়ে বিশ্বের একপঞ্চমাংশ তেল-জ্বালানিবাহী জাহাজ পারাপার করে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আটকে পড়েছে জাহাজগুলি। যার মধ্যে অনেক ভারতীয় ট্যাঙ্কারও রয়েছে।

চাহিদা অনুযায়ী, তেল-জ্বালানি দেশে না পৌঁছনোর কারণে সুযোগ বুঝে গ্যাস-তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ভারত সরকার। তাতেই মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া মানুষ সকলের পকেটে টান ধরেছে। বিশেষ করে, সিএনজি বৃদ্ধির কারণে অটো ওয়ালাদের ব্যবসা লাটে উঠেছে। ভাড়া বাড়িয়ে দিয়েছেন অটোচালকরা। যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কিন্তু অটোচালকরা ভাড়া বাড়িয়ে দিলেও গ্যাসের দাম কমছে না। দিনের পর দিন গো গ্যাস কর্তৃপক্ষ সিএনজি-এর ভাড়া বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ সোদপুর-বারাসত অটোচালকদের। সেই প্রতিবাদেই আজ সকাল থেকে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বারাসত কাজীপাড়া অটো চালকরা। যার ফলে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। যান চলাচল ব্যাহত হয়। গ্যাসের দাম কমানোর দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। যশোর রোডের দুপাশে প্রায় এক কিলোমিটার জুড়ে অটোর লাইন পড়ে যায়। অটোচালকরা বিক্ষোভ দেখান।

অটোচালকরা জানান, গতকাল রাত থেকে গ্যাস নেবে তাঁরা লাইনে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, গত দুদিন আগেও তাঁরা যে টাকায় গ্যাস ভরেছে, আজ সকালে তার থেকে অধিক মূল্য চাওয়া হচ্ছে তাঁদের থেকে। এমনকি গ্যাস ভরার পরেও সঠিক বিল দেওয়া হচ্ছে না। এ সমস্ত কারণেই এদিন যশৈর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অটো চালকরা। তবে এ বিষয়ে গো গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে তাঁদের উচ্চমূল্য দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। সেই কারণেই তারা দাম বাড়িয়ে গ্যাস বিক্রি করছেন। কিন্তু অটোচালকরা জানাচ্ছেন, শুধু বারাসাত নয় সাজিরহাট নিউটাউনেও একই গ্যাসের কাউন্টার রয়েছে, কিন্তু সেখানে কোনও মূল্য বৃদ্ধি হয়নি। রাতারাতি এই পাম্পেই গ্যাসের দাম দিনের পর দিন বাড়িয়ে চলছে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক