বেপরোয়া রেষারেষির জেরে লরির চাকায় পিষে মৃত্যু অটোযাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর : দিনের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও বেশ কয়েকজন। মৃতের নাম রবীন গায়েন (৬০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

জানা গিয়েছে, জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকায় মঙ্গলবার সাতসকালে রেষারেষি করছিল একটি অটো ও মোটর ভ্যান। কে কার আগে যাবে সেই নিয়ে দুজনের মধ্যে রেষারেষি চলছিল। একে অপরকে টেক্কা দিতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা। রেষারেষির কারণে অটো থেকে এক যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় উল্টোদিক থেকে আসছিল একটি লরি। রাস্তার ওপরে পড়ে থাকা যাত্রীকে পিষে দেয় লরিটি। ধাক্কা লাগে অটো ও মোটর ভ্যানে।যার জেরে আহত হয়েছেন কয়েকজন। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। পাশাপাশি পুলিশেও খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  

মঙ্গলবার সকালে কীভাবে দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানায়, সকালবেলা একটি অটো ও একটি মোটর ভ্যানের মধ্যে রেষারেষি চলছে থাকে। যাত্রীদের নিয়েই রেষারেষি করছিল তারা। সেি সময় আচমকাই টাল সামলাতে না পেরে অটো থেকে একজন রাস্তায় পড়ে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। তারও গতিবেগ বেশি ছিল। ওই রেষারাষির পরে অটো থেকে পড়ে যাওয়ার পরে তাঁকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সেই অটো যাত্রীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

 

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস