মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন আয়ুর্বেদিক চিকিৎসকরাও

দীর্ঘদিনের অভিযোগ ছিল, একাধিক শ্মশান এবং কবরস্থানে আয়ুর্বেদিক চিকিৎসকদের দেওয়া মৃত্যুর শংসাপত্র গ্রহণ করা হয় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম ছিলই। তবে গেজেট করে বিজ্ঞপ্তি জারি হয়নি এতদিন। এবার জারি হল এই বিজ্ঞপ্তি। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ, মৃত্যুর শংসাপত্র (DEATH CERTIFICATE) দিতে পারবেন আয়ুর্বেদিক, সিদ্ধাশাস্ত্র এবং ইউনানি চিকিৎসকরা। বলা হয়েছে, এমবিবিএস এবং ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিনের আওতায় থাকা চিকিৎসকরা এই শংসাপত্র দিতে পারবেন। 
দীর্ঘদিনের অভিযোগ ছিল, একাধিক শ্মশান এবং কবরস্থানে আয়ুর্বেদিক চিকিৎসকদের দেওয়া মৃত্যুর শংসাপত্র গ্রহণ করা হয় না। চাওয়া হয় এমবিবিএস ডাক্তারদের (DOCTOR) সার্টিফিকেট। যার ফলে পড়তে হয় বিভিন্ন সমস্যায়। অথচ ১৯৬১ সালের জাতীয় আইন ও ১৯৬৩ সালে জারি হওয়া রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আয়ুর্বেদিক চিকিৎসকরা মৃত্যুর শংসাপত্র দিতে পারেন। তা সম্পূর্ণ বৈধ। 
গেজেট বিজ্ঞপ্তি জারির পরে আয়ূষ মেডিক্যাল অফিসার্সের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়া খুব প্রয়োজন ছিল। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে বিভ্রান্তির অবসান হল। সরকারের এই পদক্ষেপে খুশি অল বেঙ্গল এএমএস এ্যাসোসিয়েশন-ও। 
স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, রাজ্যে প্রায় ৬৫ হাজার অ্যালোপ্যাথিক চিকিৎসক আছেন। আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসক আছেন যথাক্রমে দেড় হাজারের বেশি ও কয়েকশো। সকলেই মৃত্যু শংসাপত্র দিতে পারেন। 

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও