বাড়ছে আয়ুর্বেদ চিকিৎসার চাহিদা, বাংলায় আয়ূষ স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ুর্বেদ শাস্ত্র(Ayurveda) ভারতের সুপ্রাচীন অলঙ্কার। ভারতের বুকেই এই শাস্ত্রের সূচনা। আজকের ব্যস্ত সময়ে যতই অ্যালোপ্যাথির রমরমা বাড়ুক না কেন বহু মানুষ এখনও ভরসা রাখেন আয়ুর্বেদিক ওষুধে কারণ এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আয়ূষ সেন্টার খুলে পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যজুড়ে আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে। গত মঙ্গলবার কাটোয়া মহকুমা হাসপাতালে আয়ূষ ও হোমিও বিভাগ পরিদর্শন করে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের আয়ুর্বেদ ডিরেক্টর ডঃ দেবাশিস ঘোষ এই খবর জানিয়েছেন।

আরও পড়ুনঃ অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

দেবাশিস বাবু আরও জানান, ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষ আয়ুর্বেদ চিকিৎসা করিয়ে সুফল পেয়েছেন। আয়ুর্বেদ চিকিৎসায় নতুন করে ভরসা রাখছেন সাধারণ মানুষ। কাটোয়া মহকুমা হাসপাতালে আয়ূষ ও হোমিওপ্যাথি বিভাগে বাড়ছে রোগীদের ভিড়। রাজ্যে আয়ুষের সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। এমনকি আয়ুর্বেদ শাস্ত্রে দিকপাল ছিলেন, এমন বিশিষ্ট ব্যক্তিদের জন্মস্থানে আয়ুর্বেদ মিউজিয়াম গড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফুটবল খেলতে গিয়ে ফেরা হল না বাড়ি, মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের কিশোর

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতালে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র ও হোমিওপ্যাথি বিভাগ রয়েছে। পরবর্তীতে আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থকেন্দ্রেই আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্র গড়া হবে। ফলে খুব সহজেই আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই পরিষেবা কেন্দ্রে রোগীদের বসার জায়গা, শৌচাগার, যোগপ্রশিক্ষণ কেন্দ্র এই সবই থাকছে। পূর্ব বর্ধমানে দু’টি আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবা চালু করা হয়েছে। সেখানেও রোগীদের ভিড় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জানা গিয়েছে হজম সমস্যা, চুল পড়া, বাতের ব্যথা, আর্থরাইটিস সহ নানান রোগের চিকিৎসা করাতে রোগীরা কাটোয়া হাসপাতালের আয়ূষ বিভাগে ভিড় করছেন। ফলে রাজ্য সরকারের এই উদ্যোগে যে সাধারণ মানুষও খুশি হয়েছেন তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ