সুপ্রিম কোর্টে খারিজ প্রাথমিকে শিক্ষকতায় B.ED প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ

সুপ্রিম রায়ে ফের নিরাশ হতে হল বাংলার কয়েক লক্ষ B.ED প্রশিক্ষণপ্রাপ্তদের। তাঁরা কোনও ভাবেই প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা(Teachers in Primary School) পদের চাকরির জন্য রাজ্যের B.ED বা Bachelor of Education ডিগ্রিধারীরা দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে এসেছেন। অনেকেই এই ডিগ্রির মাধ্যমে রাজ্যের প্রাথমিক স্কুলে চাকরিও পেয়েছেন। কিন্তু যারা এই ডিগ্রি করে রেখেছিলেন প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করার জন্য তাঁদের এবার ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত(Supreme Court)। কার্যত সুপ্রিম রায়ে নিরাশ হতে হয়েছে বাংলার কয়েক লক্ষ B.ED প্রশিক্ষণপ্রাপ্তদের। কেননা বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ২০২৩ সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা পরিবর্তন করা হবে না। অর্থাৎ রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা পদের জন্য কেবলমাত্র তাঁরাই আবেদন জানাতে পারবেন বা পরীক্ষায় বসতে পারবেন যাদের DL.ED বা Diploma in Elementary Education’র প্রশিক্ষণ নেওয়া আছে ও সেই মর্মের সার্টিফিকেট বা ডিগ্রি আছে। 

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট সুপ্রিম এক রায় জানিয়েছিল, B.ED প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য আবেদন করতে পারবেন না। সেখানে শুধুমাত্র প্রাথমিকের শিক্ষকতার জন্য DL.Ed বা Diploma in Elementary Education’র প্রশিক্ষণ নেওয়া আছে এমন প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। যে মামলায় এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মামলাটি আবার NCET বা National Council for Teacher Education’র একটি বিজ্ঞপ্তির জেরে করা হয়েছিল। ২০১৮ সালের ২৮ জুনের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, NCET অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে কেউ B.ED কোর্স পাশ করলে সে তাঁরাও প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই বিভিন্ন রাজ্যে মামলা হয়। সেখান থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে। তার জেরেই সুপ্রিম কোর্ট ২০২৩ সালের ১১ আগস্ট তাঁর রায়ে জানিয়েছিল যে শুধুমাত্র DL.Ed বা Diploma in Elementary Education’র প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য আবেদন জানাতে পারবে।

২০২৩ সালের ১১ আগস্টে দেওয়া এই রায়কে পর্যালোচনা করার আবেদন করে মামলা করেছিলেন অর্ণব ঘোষ। দেশের শিক্ষা মন্ত্রককেও সেই মামলায় বিবাদী করা হয়েছিল। আবেদনকারীর আ‌ইনজীবী নেহা রাঠি সুপ্রিম কোর্টের কাছে আর্জি রেখেছিলেন, গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়দানের আগে দেশজুড়ে যেসব B.ED প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিকে শিক্ষকতার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাঁদের সুযোগ দেওয়া হোক। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যে ২০২৩ সালের ১১ আগস্টের রায়ের কোনও অংশেরই বদল করা হচ্ছে না। সেই সঙ্গে NCET’র ২০১৮ সালের ২৮ জুনের বিজ্ঞপ্তি বাতিলের যে রায় সেই সময় দেওয়া হয়েছিল সেটিও বজায় রেখেছেন তাঁরা।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন