বিজেপির থেকেও তৃণমূলে এসে বেশি কাজ করব, আশ্বাস বাবুলের

নিজেকে সেরা একাদশের খেলোয়াড় হিসেবেই দেখতে চান তিনি। তাই বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়াতেই ফোঁস করে ওঠেন বাবুল সুপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে সেরা একাদশের খেলোয়াড় হিসেবেই দেখতে চান তিনি। তাই বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়াতেই ফোঁস করে ওঠেন বাবুল সুপ্রিয়। দেরী না করেই জার্সি পাল্টে তৃণমূলে নাম লিখিয়েছেন। কিন্তু কাজ করার মানসিকতা একই রয়ে গিয়েছে। বিজেপিতে যেভাবে মরিয়া হয়ে কাজ করতেন তৃণমূলে থেকে তার দ্বিগুণ কাজ করবেন বলে জানালেন বাবুল সুপ্রিয়।

বুধবার বাবুল আসানসোলে পাঁচগাছিয়ায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বিজেপি করেছেন কিছুদিন আগে পর্যন্ত, তাই মন কষাকষি থাকতেই পারে। কিন্তু সেসব দূর করে তৃণমূলে রয়েছেন তাই একসঙ্গেই কাজ করার কথা সতীর্থদের জানালেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘যে দলই করি না কেন তা মন দিয়েই করেছি। তৃণমূলে এসে বিজেপি-র থেকেও বেশি মন দিয়ে কাজ করব।’ গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান বাবুল সুপ্রিয়। তার পর থেকেই ক্রমাগত নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বাবুলকে। কখনও দিলীপ ঘোষ আবার কখনও রাজ্যের নেতাদের প্রতি আক্রমণ শানান বাবুল। আবার এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বাবুলকে কোনও পদ না দেওয়ার জন্য অনুপমের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পাল্টা দেন বাবুল।

বুধবারও দিলীপ ঘোষকে পাল্টা দিয়ে বাবুল বলেন, ‘উনি মর্নিংওয়াক করুন। ভুলভাল ব্যায়াম করুন। ভুলভাল বলে মানুষকে তাতালেও তাতে কোনও লাভ হবে না।’

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য