ঝাড়গ্রামে নিম্নমানের রাস্তা তৈরি রুখে দিল জঙ্গলমহলবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে নিম্নমানের সরঞ্জাম দিয়ে কেন্দ্রীয় সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ চলছিল। হাত দিয়ে রাস্তা খুঁড়লে উঠছে পিচ ও রাস্তার প্রলেপ। সচেতন জঙ্গলমহলবাসী সেই কাজ সোমবার দুপুরে বন্ধ করে দিল। ঝাড়গ্ৰাম(Jhargram) জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) দুই ব্লকের তপসিয়া অঞ্চলের পড়াডিহা থেকে বাহান্না পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঠিকাদার সংস্থা যেভাবে পিচ দিয়ে রাস্তা তৈরি করছে তা দুই একদিনের মধ্যেই রাস্তাটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। রাস্তায় হাত দিয়ে পিচ তোলা যাচ্ছে ।

যার ফলে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা। প্রায় ২০ টি গ্ৰামের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি। অথচ দেখা নেই ঠিকাদারের। আর যারা এই রাস্তা তৈরি করছে তারা কেন এই নিম্নমানের জিনিস ব্যবহার করছে, সে নিয়ে জঙ্গলমহলবাসী(Jangalmahal) যখন প্রশ্ন তোলে তখন সবাই নিশ্চুপ। তারা বিষয়টি বিডিও কে জানাবেন বলে জানান । স্থানীয় গ্রামবাসীরা বলেন, যিনি ঠিকাদার সংস্থার কর্ণধার তার কোন খোঁজ নেই। যারা কাজ করছেন তারা কোন কিছু বলতে পারছেন না । তাই সোমবার দুপুরে ওই এলাকার মানুষজন জড়ো হয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করতে নিষেধ করে।

এরপর জঙ্গলমহলবাসী লিখিতভাবে এই অভিযোগ নিয়ে হাজির হয় বিডিওর কাছে। তারা বিডিওর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ দাবি করে এবং রাস্তা যাতে সঠিকভাবে সঠিক মালপত্র দিয়ে তৈরি হয় সেই দাবি তারা জানায়। স্থানীয় বিডিও অবশ্য গোটা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। জঙ্গলমহলের সাধারণ মানুষজন এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন ।সরকারি অর্থে যেসব জিনিস তৈরি হচ্ছে তা সঠিকভাবে হচ্ছে কিনা তার দেখভাল তারা নিজেরাই করছেন। জাতীয় সড়কের রাস্তা থেকে গ্রামের ভেতর যেকোনো উন্নয়নমূলক কাজে তদারকিতে তারা স্বইচ্ছায় এগিয়ে আসছেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য