নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনের ভয় দেখিয়ে শ্যালিকার নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ, এবং স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত বাগজোলায়। অভিযুক্তের নাম জামশেদ আলি মণ্ডল। আজ, শুক্রবার (১৪ অগস্ট) আদালত তাঁর সাজা ঘোষণা করেছে।

আদালত সূত্রের খবর, ঘটনাটি ২০১৮ সালের। ওই ব্যক্তি নিজের শ্যালিকার নাবালিকা কন্যাকে খুনের ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছে। কুকর্মের কথা স্ত্রী জানতে পারলে তাঁদের মধ্যে অশান্তি চরমে ওঠে। সেদিনই স্ত্রীকে পুড়িয়ে খুন করে সে। একই বছরের ১০ এপ্রিল বাদুড়িয়া থানায় জামশেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু করা হয়। একটি শ্যালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে এবং অন্যটি স্ত্রীকে খুনের অভিযোগে।

প্রায় আট বছর এই মামলা চলার পর গত বছর ৩১ জানুয়ারি স্ত্রীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয় জামশেদ। এরপর চলতি বছরের ১২ এপ্রিল ধর্ষণ মামলাতেও সাব্যস্ত হয় জামশেদ। অবশেষে শুক্রবার তাঁকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করল বসিরহাট মহকুমা আদালতের বিচারক এবং তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে আদালত। বর্তমানে নির্যাতিতার বাবা-মা আর বেঁচে নেই। এই বিষয়ে তাঁর পরিবারের থেকে আর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল