বাদুড়িয়াতে মধুচক্রের আসরের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি বাদুড়িয়া: বাদুড়িয়ার ছ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ তুলতে গিয়ে এলাকার বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা ।বাদুড়িয়া পুলিশের(Baduria Police) উপর হামলার অভিযোগে অভিযুক্তরা হলেন আতিয়ার হোসেন, জামশেদ মন্ডল, রফিকুল বিশ্বাস, মোমেন গাজী। জানা গেছে,বাদুড়িয়া পৌরসভার(Baduria Municipality) ছয় নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মধুচক্রের আসর বসে মাঝেমধ্যে, এমনটাই এলাকা বাসীদের অভিযোগ। সেই মধুচক্রের আসর অবিলম্বে বন্ধ করতে হবে এমনটাই দাবি তুলে বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। হাতে ঝাঁটা, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা।

সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুড়িয়া থানার পুলিশকর্মীরা। এক সিভিক ভলেন্টিয়ারের মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের গাড়িতেও (Police Car)ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এই প্রসঙ্গে এলাকার এক বিক্ষোভকারী বলেন, মুম্বাই থেকে এসে একটি পরিবার ওই এলাকায় বসবাস শুরু করেছে। এলাকার কিছু যুবককে তারা বিপথে পরিচালনা করছে। সম্প্রতি একটি তেরো বছরের নাবালিকাকে নিয়ে মুম্বাইতে পাচার করেছে।

সেই বাড়িতে নিয়মিত বহিরাগতদের নিয়ে মধুচক্রের আসর বসছে। গ্রামের মানুষজন অভিযোগ করেন এই ধরনের ঘটনায় সেখানকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। কেউ প্রতিবাদ করলেই তাদের ধরে মারধর করা হচ্ছে। গ্রামের মানুষরা ওই পরিবারকে ওই গ্রাম থেকে হটানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। এদিকে,বাদুড়িয়া পুলিশের উপর হামলার অভিযোগে অভিযুক্তদের নাম আতিয়ার হোসেন, জামশেদ মন্ডল, রফিকুল বিশ্বাস, মোমেন গাজী। পুলিশের বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের