এই মুহূর্তে

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি বাদুড়িয়া: বসিরহাটের বাদুড়িয়ায় এসআইআরের চূড়ান্ত তালিকাকে ঘিরে চরম উদ্বেগজনক এক ঘটনার সাক্ষী রইল পশ্চিম চন্ডিপুর গ্রাম। নিজের নাম ‘বিচারাধীন’ তালিকায় চলে যাওয়া এবং দুই ছেলের নাম সম্পূর্ণভাবে তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার মানসিক চাপে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম রীনা রানী কুন্ডু(Rani Kundu) (৫০)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এস আই আরের চূড়ান্ত তালিকায় রীনা রানী কুন্ডুর নাম মূল তালিকা থেকে ‘বিচারাধীন’ হিসেবে দেখানো হয়। একই সঙ্গে তার দুই ছেলে শুভদীপ কুন্ডু(Suvadeep Kundu) ও সৌমেন কুন্ডুর (Soumen Kundu)নাম তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ে যায় বলে পরিবারের দাবি।

এই ঘটনাকে ঘিরে কয়েকদিন ধরেই প্রবল মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন রীনা দেবী। সোমবার দুপুরে সমস্যার সমাধান খুঁজতে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাদুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে যান তার দুই ছেলে সৌমেন ও শুভদীপ। সেখানে গিয়ে তারা সংশ্লিষ্ট দফতরে নিজেদের নাম বাদ পড়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই বাড়ি থেকে খবর আসে, তাদের মা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত রীনা রানী কুন্ডুকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে(Baduria Hospital) নিয়ে যাওয়া হয়।

তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ। পরিবারের দাবি ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

ময়নাগুড়ি ,ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ