নদিয়ায় রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তাভর্তি ‘ভূতুড়ে ভোটার কার্ড’, অধিকাংশই হুগলি-২৪ পরগণার

রাজনৈতিক তরজার মাঝেই এবার বস্তাভর্তি ভুয়া ভোটার কার্ডের হদিস মিলল নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণ কালিতলা এলাকায়। যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই ভোটার কার্ড থেকে ভূত তাড়াতে এপিক ও আধার সংযুক্তিকরণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বর্তমানে ভুতূড়ে ভোটার কার্ড নিয়ে রাজ্য রাজনীতি সরব। রাজনৈতিক তরজার মাঝেই এবার বস্তাভর্তি ভুয়া ভোটার কার্ডের হদিস মিলল নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণ কালিতলা এলাকায়। যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি প্রচুর ভোটার কার্ড। এই ঘটনায় বিরোধীদের দাবি করছেন, আদালতের নির্দেশের পরেই রাজ্যের শাসক দলের লোকজন ভোটার কার্ডগুলি রাস্তায় ফেলে রেখে গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী।

এরপরে সেখানে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতেই তাঁরা বস্তার চারপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পান। এরপর সন্দেহবশত তাঁরা ওই বস্তা খুলে ফেলেন। এবং সেখানে দেখতে পান, বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এরপর পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পথচারীদের দাবি, কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছে তারা বুঝতে পারছেন না। বস্তাভর্তি যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, তার মধ্যে ঠিকানা দেওয়া রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা, আবার কোথাও হুগলি। এমনকী নদীয়ার বেশ কিছু জায়গার ঠিকানাও দেওয়া রয়েছে। অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

কেননা বিরোধী দলনেতা বিজেপি নেতা সোমনাথ কর এ ঘটনায় শাসকদলকে অভিযুক্ত করে জানিয়েছেন, ‘যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তখনই শাসকদলের লোকজন বেআইনি ভোটার কার্ড গুলি ফেলে রেখে গিয়েছে। তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করার ফন্দি এঁটে ছিল। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’ অন্যদিকে বিজেপিকে পাল্টা আক্রমণ করে শাসক দলের স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহার জানিয়েছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বুথে বুথে ভুয়া ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি। সেই পরিস্থিতিতে বিজেপির লোকজনই এই চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে। আমি চাই, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির সম্পূর্ণ তদন্ত করা হোক।’

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর