রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা ও কালিয়াচক: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিনরাজ্য থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার(Bagda P.S.) পুলিশ। ধৃতের নাম বিদ্যাভুষণ প্রসাদ। ধৃতের বাড়ি ঝাড়খন্ডের জামশেদ পুরে | ধৃতের কাছ থেকে জাল পরিচয় পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ও ভুয়ো ব্যাংক একাউন্ট , একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গতবছর আগস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে(Banga Court) জানান। কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌছায় বাগদা থানায় ।

এরপরই ঘটনার তদন্তের নেমে গত ১৪মার্চ ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত ৪১লক্ষ টাকা হাতিয়ে নেয়। ৭দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে, ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম রেজাউল সেখ ।বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি বৈষ্ণবনগর বিধানসভার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাবুন টোলা এলাকায়। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির(Gopalganj Fari)পুলিশ।

ধৃতর কাছ থেকে উদ্ধার হয় ৩ কিলো ৪৪২ গ্রাম ব্রাউন সুগার। বিগত কিছুদিনের মধ্যে ব্রাউন সুগার পাচার রুখতে এক বড় সাফল্য পেল কালিয়াচক পুলিশ। তবে এত পরিমান ব্রাউন সুগার যুবকের কাছে কীভাবে আসলো এবং এত ব্রাউন সুগার(Brown Sugar) কোথায় পাচার করা হতো সেই পাচার চক্রের হাদিস বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃত যুবককে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ।

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন