বাগডোগরাতে জঙ্গল থেকে স্ত্রীর কঙ্কাল উদ্ধার ,গ্রেপ্তার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগডোগরা: স্ত্রীকে খুন করে দেহ লোপাট করবার চেষ্টা করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। ঘটনার পুননির্মাণ করে দেহ উদ্ধার করল পুলিশ।জানা গেছে ,মহাদেব বিশ্বাস(Mahadeb Biswas) নামে পুটিমারীর ওই ব্যক্তি তার স্ত্রী রীনা বিশ্বাসকে গত ১৪ই নভেম্বর শ্বাসরোধ করে হত্যা করে। এরপর এম এম তরাই এলাকায় বালাসন নদীর(Balason River) ধারে একটি জঙ্গলে তার স্ত্রীর দেহ ফেলে রেখে চলে আসে।এদিকে বোন রিনার অনুপস্থিত কারণ জানতে তার দিদি হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করে।

এমনকি বোনের স্বামী মহাদেবকে জিজ্ঞাসা করা হলে সে সঠিক কোন উত্তর দেয় না।ওই ব্যক্তির কথায় অসংলগ্নতা ধরা পড়ে।এর পরেই দিদি প্রভাতী বিশ্বাস(Pravati Biswas) গত শনিবার রাতে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ জানান মহাদেবের বিরুদ্ধে।পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মহাদেব বিশ্বাসকে গ্রেফতার করে। এরপর পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।ধৃত ব্যক্তি জানায় সন্দেহের বসে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন।

এমনকি দেহ লোপাট করবার জন্য নির্জন জায়গায় ফেলে রেখে এসেছেন।গত ১৪ই তারিখের ঘটনা হওয়ায় মৃতদেহ ইতিমধ্যেই কঙ্কালে রূপান্তরিত হয়েছে।পুলিশ মৃতের শরীরের হাড় গুলি সংগ্রহ করেছে।পাশাপাশি মৃতের পরনের পোশাক দেখে দিদি প্রভাতী বিশ্বাস শনাক্ত করেন।ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুধু সন্দেহের বসে নাকি এর পেছনে খুনের অন্য কোন কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য