বাগনানের ঝোঁপ থেকে মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: সোমবার হাওড়ার বাগনান থানা এলাকার মহিষরেখা ব্রীজ সংলগ্ন এলাকার একটি ঝোঁপের মধ্যে থেকে এক মধ্য বয়সী ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল দশটা নাগাদ এলাকার লোকজন ওই ঝোঁপের পাশ দিয়ে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহের গায়ে রক্তের দাগ থাকায় তাকে অন্য কোথাও মেরে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই ঝোপের আশেপাশে কোন ক্লু আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, কলকাতার কসবার ইন্দুপার্ক(InduPark) এলাকায় দু দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ১০৭ নম্বর ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে আগের কাউন্সিলর সুশান্ত ঘোষের(Councillor Susanta Ghosh) গোষ্ঠীদ্বন্দ্বতে চরমে উঠলো উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর লিপিকা মান্নার(Councillor Lipika Manna) লোকজন বাইরে থেকে এসে রবিবার রাতে হামলা চালায় এলাকায়। বোমাবাজি ও শূন্য এ গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে খালি গুলির কার্তুজ মিলেছে। পুলিশ উদ্ধার করেছে সেগুলি।

এর আগে শনিবার রাতেও ইন্দুপার্ক এলাকায় বহিরাগতরা হামলা চালায়। অভিযোগ, কসবা থানায় অভিযোগ করলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এদিন পুলিশের সামনেই মহিলাদের মারধর করা হয়, বোমাবাজিও করা হয়। এক। মহিলার মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য