পুলিশি নিরাপত্তায় বকটুইয়ে ফিরছেন ঘর ঘরছাড়ারা

বকটুই কান্ডের ১০ দিনের মাথায় গ্রামে ফিরছেন নিহতদের পরিবার। প্রশাসনের তরফে তাঁদের বকটুই গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই কান্ডের ১০ দিনের মাথায় গ্রামে ফিরছেন নিহতদের পরিবার। প্রশাসনের তরফে তাঁদের বকটুই গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে তাঁদের বুধবার ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। বকটুই গ্রামে ফিরছেন মিহিলাল শেখরা।

বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামে অগ্নিকান্ডের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকটুই গ্রামে দাঁড়িয়ে ঘরছাড়াদের গ্রামে ফেরার আহ্বান জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে ঘরছাড়াদের গ্রামে ফিরতে পুলিশ সবরকম নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছিলেন তিনি। এরপরই গ্রামে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেন মিহিলাল শেখরা। মঙ্গলবার সাঁইথিয়ার বাতাসপুর গ্রাম থেকে বকটুই গ্রামে ফেরেন তাঁরা। গ্রামে ফিরলেও নিজেদের বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই বাড়িতে থাকবেন না মিহিলালরা। বকটুই গ্রামের পাশে কুমাড্ডা গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবেন।

অন্যদিকে বুধবার সকাল থেকেই বকটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করেছেন অফিসাররা৷ অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। পলাতক অভিযুক্তদের গ্রেফতার করতেই এই তল্লাশি অভিযান সিবিআই-এর। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দমকল আধিকারিক ও নীচু তলার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলবেন। তাদের বয়ান রেকর্ডও করা হবে।

গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর রাতে পরপর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনায় ৯ জনের পুড়ে মৃত্যু হয়েছে। ঘটনার রাত রাত থেকেই আতঙ্কে ঘরছাড়া ছিলেন মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই এসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তারপর ঘরছাড়াদের গ্রামে ফিরে আসার আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া