বাগুইআটির আদর্শপল্লীতে গাঁজা- মদ বিক্রির প্রতিবাদ করে খুন হতে হল

Share:

নিজস্ব প্রতিনিধি বাগুইআটি: বিধাননগর কমিশনারের অন্তর্গত বাগুইআটির আদর্শপল্লীতে মদ গাঁজা, বিক্রি করার প্রতিবাদ করায় ভাই ও তার বউয়ের হাতে খুন হলেন প্রতিবাদী দাদা। বাগুইআটির দেশবন্ধুনগর হাসপাতালে(Baguiati Deshbandhunagar Hospital) তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়। ভাইয়ের বউ পূর্ণিমা মন্ডলকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। ভাই বিশ্বজিৎ মন্ডল ওরফে বিশু পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাগুইআটি থানার অন্তর্গত আদর্শপল্লীতে মদ এবং গাঁজার ব্যবসা চালাত ভাই বিশ্বজিৎ মন্ডল ও তার বউ পূর্ণিমা মন্ডল। ওই এলাকায় মোট ৬ টি বেআইনি মদ ও গাঁজার ঠেক গড়ে উঠেছে।এর আগে তারই দাদা রবিন মন্ডল একাধিকবার গাঁজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছিল। এমনকি প্রতিবাদী দাদা লিখিতভাবে বিধান নগর কমিশনার এ অভিযোগ ও জানিয়েছিলেন। গতকাল সেই বিবাদ চরমে পৌঁছায়। দাদা রবিন মন্ডল ও তার স্ত্রী অর্চনা মন্ডলকে মারধর করে মাদক বিক্রেতা ভাই বিশ্বজিৎ মন্ডল ও তার স্ত্রী পূর্ণিমা মন্ডল। স্থানীয় মানুষজন উদ্ধার করে রবিন মন্ডলকে নিয়ে যায় স্থানীয় দেশবন্ধু নগর হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষজনের অভিযোগ বিধান নগর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে অধিকাংশ অলিগলিতে আলো নেই। ল্যাম্প পোস্ট থাকলেও সেখানে আলো জ্বলে না। এলাকায় বেকার যুবকরা প্রতিনিয়ত বিভিন্ন চক্রের মাধ্যমে নেশার কবলে ডুবে যাচ্ছে। আদর্শপল্লীতে(Adarshapally) একটি পুলিশ ফাঁড়ি আছে ।

সেখানে যে অফিসার কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন তারা অধিকাংশ সময় জগৎপুর মোড়ে ছাউনি তলায় বসে থাকেন। পুলিশ কর্মীরা মাথা নিচু করে সঙ্গে থাকা মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে যে পাশ দিয়ে কোন দুষ্কৃতী বা সমাজ বিরোধী চলে গেলেও তাদের হুশ থাকে না। প্রতিদিনই জগতপুর খালপাড়ের রাস্তায় প্রকাশ্যে বসে নেশার ঠেক। আদর্শপল্লীর বল্লব দাস কেজি স্কুলের উল্টোদিকে শনি মন্দিরের পাশে বট গাছের তলায় বসে গাঁজা আসক্তদের ঠেক। এছাড়া যত্রতত্র অলিগলিতে বিক্রি হয় মদ। রাত বাড়লেই খালপাড়ের দুদিকের রাস্তায় শুরু হয় মোটরসাইকেল নিয়ে একদল নেশারু যুবকদের দৌরাত্ম। জগৎপুর বাজার মোড়ে যে জোরালো আলোর বাতি রয়েছে, তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে যাওয়ায় এলাকা জুড়ে দেখা দিয়েছে অন্ধকার। আর এই আলো আঁধারের মাঝে বিধাননগর কর্পোরেশনের(Bidhannagar Corporation) ২০ নম্বর ওয়ার্ড হয়ে উঠেছে নেশার আঁতুড়ঘর। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানার এই উদাসীনতাতে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত কয়েক মাস আগে এই বাগুইআটিতে জোড়া ছাত্র খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশকে ভৎসনা করেছিলেন। সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন বাগুইহাটি থানার আইসি’কে। কিন্তু তারপরেও বাগুইআটি থানার কর্মরত পুলিশকর্মীদের হেলদোল নেই।

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর