স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার সকালে স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক স্বামীর। রবিবার দুপুরে স্ত্রী সেলিনা বিবিকে বহরমপুর কেএন কলেজে(Baharampur K N College) পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। বহরমপুরের ভাকুড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি খড় বোঝাই লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মনিরুল ইসলাম(Manirul Islam) এবং তাঁর মৃত্যু হয়।

মৃত শিক্ষক জয়নারায়ন দত্তর সহকর্মী জানান স্ত্রীকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে মেয়েকে নিয়ে যখন ফিরছিলেন তাদের স্কুলের শিক্ষক মশাই তখনই পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত শিক্ষকের পরিবার শোকে ভেঙে পড়েছে। কি করে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশ তদন্ত করছে।এদিকে,শিক্ষক নিয়োগের পরীক্ষার শেষ। রবিবার বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল(Bardhaman Municipal High School) পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের।

পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থীর জয়ত্রী বাউলিয়া। পরীক্ষার্থী জয়ত্রীবাউলিয়া বলেন, “২০১৬ প্যানেলের যারা আছে তারা তো টেনটেড আনটেন্টেড এর সাথে খুবই পরিচিত, আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে, এক্সামিনাররা। এক্সামিনাররা বারবার আসছেন আর খুজছেন যে সে কে? পড়ে সে এলো পাশাপাশি দুইজনে প্রশ্ন দেখলো উত্তর করল। একসাথে বসে দেখাদেখি করে সমস্তটাই করলো!সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকেই প্রশ্নপত্র পেয়েছিল এটা পরিষ্কার বোঝা গেল। আমার চোখের সামনের ঘটনা। আমার পরীক্ষা কেন্দ্রের আমারই কক্ষের ঘটনা। তিনি আরো বলেন সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্থ।

এতদিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি”।পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযোগ তুলে কেশবচন্দ্র দিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের দুর্নীতির কারণে আমার চাকরিটা গেছে! গতবারেও ভালো পরীক্ষা হয়েছিল। এজেন্সির মারফত টাকা নিয়ে চাকরি পাইয়ে দেয়া হয়েছিল। গতবারে চরম দুর্নীতি হয়েছিল। এবারে পরীক্ষা ভালোই হয়েছে। আজকের জন্য ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে যে কি আছে না আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাথের দুই থেকে তিনটি প্রশ্নের ভুল আছে সেটা কমিশন দেখুন ।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন