‘ভূত বাংলোয় দশভূজা’ ,বহরমপুরের অমর সাথী দুর্গোৎসব কমিটির গা ছমছমে প্রয়াস

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: এক সময় সুবে বাংলার রাজধানী হওয়ার সুবাদে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। উত্তরসূরীরা বিদেশ-বিভূঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদার বাড়ি জীর্ণ হয়ে ভূত বাংলোতে পরিণত হয়েছে। তেমন এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুররের(Baharampur) মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটি’র(AmarSathi Durga Utsav Comittee) পুজো মণ্ডপ।এই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ‘ভূত বাংলো’। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচ লাইন –‘ভূত বাংলোয় দশভূজা’, যা অন্য মাত্রা এনেছে।

কারণ ভূত নিয়ে গা-ছমছমে রোমাঞ্চ বোধ করেন আমজনতা। ফলে ভূত বাংলোতে মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলে ভীষণ ভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা।এমন থিম বেছে নেওয়ার কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানান, আমাদের জেলাজুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে। সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে। ভূত বাংলোতে(Bhoot Banglo) পরিণত হয়েছে। সেই জমিদার বাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা তাঁদের উদ্দেশ্য।

বহরমপুরের নামী-দামি পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে-অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন ওই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন তাঁরা। তার বদলে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপন, জলাভূমি রক্ষা করা ও প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছেন। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া পুজো কমিটির।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি