বাঁকুড়া শহরে জনমত সমীক্ষার পর বাড়ি বাড়ি গিয়ে মশলার প্যাকেট দিতে গিয়ে গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া শহর: বাঁকুড়া শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচ জন। সমীক্ষা করতে গিয়ে বাড়ি বাড়ি ঢুকে তাঁরা দিচ্ছিলেন সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিয়ে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ার প্যাকেট। ধৃতদের সোমবার বাঁকুড়া জেলা আদালতে(Bakura Court) পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্যেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়া শহরে ধরা পড়ে সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচ সদস্য। জানা গেছে পাঁচ সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে রবিবার সমীক্ষার কাজ করতে যান।

বিষয়টি নজরে পড়তেই তৃনমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই পাঁচ জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি পুর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়। ধৃতদের দাবী তাঁরা একটি বেসরকারী সমীক্ষক সংস্থার কর্মী হিসাবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার পর হলুদ এবং লঙ্কার গুড়োর প্যাকেট দিচ্ছিলেন তার কারণ খুঁজছে পুলিশ।

ধৃতদের হেফাজত থেকে হলুদ এবং লঙ্কার একাধিক প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) তৃণমূল কর্মীদের সতর্ক করে বলেছিলেন কেন্দ্র বা রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া কারোর কাছে ব্যক্তিগত কোন তথ্য দেবেন না। অনেকে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা