কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড বড়জোড়ার ডেজুড়ি গ্রামের একাধিক বসত বাড়ি এবং বেশ কয়েকটি দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে গেলো বড়জোড়ার ডেজুড়ি গ্রামের বেশকিছু বসত বাড়ি এবং বেশ কয়েকটি দোকান।কয়েক মিনিটের ঝড়। মঙ্গলবার সন্ধ্যের মুখে ঝড়ের দাপটেই লন্ডভন্ড হয়ে গেল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের(Barjora Block) দেজুড়ি গ্রাম। বড়জোড়া এই দেজুড়ি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায়। প্রশাসন জানিয়েছে ওই এলাকায় ফসল এবং আম – কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি। প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও এদিন সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক(MLA) অলক মুখোপাধ্যায়।

মঙ্গলবার বিকেল তখন পাঁচটা প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। ক্ষনিকের এই ঘূর্ণিঝড়ের(Cyclone) পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ওই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ঝড়ের দাপটে বহু ধরনের টিনের চালা উড়ে যায়।বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হঠাৎ ঝড়ে মানুষ বিপন্ন তাঁদের আশ্বস্ত করতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি ।

স্থানীয় বাসিন্দা শ্যামল কর্মকার এবং বাসুদেব লায়েক বলেন, দিনভর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা। আচমকাই আকাশে কালো মেঘ ঢেকে যায়। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। এর জেরে লন্ডভন্ড হযে যায় গ্রামটি। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য