কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ম্যানেজারকে তালাবন্দি করে বিক্ষোভ কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া:সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালাবন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের(Farmers)। তিন ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ চলে সোমবার বাঁকুড়া জেলার কোতুলপুরে।সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যেই প্রায় ৩ ঘন্টা তালাবন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা ৩ ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যার্থ হয়।

পরে বিডিও(BDO) অবরোধস্থলে গিয়ে তদন্তের আস্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের(Kotalpur Block) চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকি যুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরসুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃত ভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে।

এই দাবীর পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তাঁর দাবী তাঁর হাত ধরেই শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ ১০০ কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তাঁ র বক্তব্য সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য