মামার বাড়িতে কালীপুজোয় বেড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ভাগ্নির, আহত দিদা

Share:

নিজস্ব প্রতিনিধি,কোতুলপুর: মামার বাড়িতে কালী পুজো দেখতে এসে দুপুরে খাবার খেয়ে কলে হাত ধুতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায় কোতুলপুরের কোয়ালপাড়া(Koyalpara) গ্রামে। শিশুটির নাম সায়ন্তি ভূঁইয়া(Syanti Bhuyia) এবং ঘটনাটিতে আহত হয়েছেন তার দিদা বিনা রায় (Bina Roy)ও তার মামিমা চন্দ্রানী রায়(Chandrani Roy)। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই আকাশের মুখ ছিল মেঘে ঢাকা। দুপুর বারোটা থেকে শুরু হয় বাঁকুড়ায়(Bakura) বৃষ্টি ও বজ্রপাত। সেই সময় সায়ন্তি ভূঁইয়া এবং তার দিদা ঘরের বাইরে বসে দুপুরের খাবার খায়। পর দিদার সঙ্গে কলে যায় হাত ধুতে। আকাশে মেঘের আনাগোনা বেড়েছিল তার সঙ্গে চলছিল বজ্রপাতের পালা।

হঠাৎ কলতলায় বজ্রপাত হলে ছোট্ট নাতনি সায়ন্তি ভূঁইয়া এবং তার দিদা ও মামিমা ছিটকে পড়ে যায়। কিছুটা দূরে ছিল ছোট্ট নাতনি সায়ন্তি ভূঁইয়ার মামা ও আরো বেশ কয়েকজন। তারা বজ্রপাত হতেই মাটিতে শুয়ে পড়েন। ফলে প্রাণ রক্ষা হয় সকলের। কিন্তু বজ্রপাতে অকালে প্রাণ কেড়ে নেয় ছোট্ট ভাগ্নি সায়ন্তি ভূঁইয়ার। শোকের ছায়া নেমে আসে ওই বাড়িতে। বজ্রপাতে দগ্ধ সায়ন্তি ভূঁইয়াকে নিয়ে তার মামা ছোটেন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।সায়ন্তি ভূঁইয়ার দিদা ও মামিমার চিকিৎসা চলছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয় ঝড় – বৃষ্টি এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। খোলা আকাশের নিচে থাকা যাবে না। সেই সময় কোন ছাদের নিচে আশ্রয় নিতে হবে। কিন্তু তারপরেও বেশ কিছু মানুষের বিপদের ঝুঁকি নিয়ে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে যাতায়াতে ঘটছে অকাল মৃত্যু।

এক্ষেত্রে ছোট্ট ভাগ্নি সায়ন্তি ভূঁইয়াকে বজ্রপাতের সময় তার দিদা যদি কলতলায় হাত ধুতে না নিয়ে যেতেন তবে এই অকাল মৃত্যুর ঘটনা ঘটত না। ওই বাড়ির বয়স্ক ব্যক্তিদের অজ্ঞানতা কেড়ে নিল একটি ছোট্ট প্রাণ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ছোট্ট সায়ন্তি ভূঁইয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি সপ্তাহে বঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত শুরু হলে সাবধান থাকতে হবে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং খোলা আকাশের নিচ থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার না করার পরামর্শ আবহাওয়াবিদদের।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং