বাঁকুড়ায় স্কুলের মধ্যেই অংকের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:স্কুলের মধ্যেই অংকের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কালপাথর বিনাপানি হাই স্কুলের(kalapathar Binapani High School)। পুলিশ খবর পেয়ে স্কুলের দোতলার ১৮ নং রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে(Bakura Hospital)। আত্মহত্যা বলেই দাবি তবে কি কারনে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা।আর পাঁচটা দিনের মতোই স্কুলে হাজির হন বাঁকুড়া বিনাপানি হাই স্কুলের অংকের শিক্ষক উজ্জ্বল কুমার দাস। স্কুলে এসেছিলেন সময়ে স্কুলের ক্লাসও করেন। তবে এদিন স্কুলে স্থানীয় পুজোর কারনে ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকায় টিফিনেই স্কুল ছুটি হয়ে যায়।

ছাত্র ছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অনান্য শিক্ষক শিক্ষিকারাও। তবে স্কুলের অফিসের কাজ কর্মের জন্য বেশ কয়েকজন ছিলেন স্কুলে। ছিলেন উজ্জ্বল দাস নামে ওই শিক্ষকও। কাজ শেষে সকলেই বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বল বাবুর মোটর বাইকে নজরে পড়লেও উজ্বল বাবুর খোঁজ না মেলায় খোঁজাখুজি শুরু হয়। তারপরেই উপরের একটি রুম থেকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় উজ্জ্বল বাবুকে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার(bakura Sadar P.S.) পুলিশকে।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক ভাবেই অনুমান আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। তবে কি কারনে এই আত্মহত্যা তা জানা যায়নি। পুলিশ খতিয়ে দেখছে গোটা বিষয়টি। ঐ শিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং