রাত হোক বা দিন, রহস্যজনকভাবে একের পর এক বাড়িতে পড়ছে ঢিল

Share:

নিজস্ব প্রতিনিধি,মেট্যালা: রাত হোক বা দিন, রহস্যজনকভাবে একের পর এক ঘরে পড়ছে ঢিল। রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব।রীতিমত আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার মেট্যালা গ্রামের (Metalla Village)বাসিন্দাদের রাত হোক বা দিন, ঘর ফাঁকা থাকলেই ঘরের চালায় এসে পড়ছে দমাদম ঢিল(Dhila)। ঢিলের আঘাতে ভেঙেছে একাধিক বাড়ির এজবেস্টাসের চালা। রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। ফলে আতঙ্কের প্রহরে কাটছে বাঁকুড়ার ছাতনা থানার(Chatna P.S.) মেট্যালা গ্রামের বাসিন্দাদের। গ্রামের তরফে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে। আচমকাই রাতে গ্রামের একটি বাড়িতে ঢিল পড়তে শুরু করে রাত হোক বা দিন।

প্রথমে বিষয়টিকে সেভাবে আমল দেননি। কিছুক্ষণ পরপর বেশ কয়েকটি ঢিল পড়ার পর ওই পরিবারের ধারণা হয় ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ বা কারা এই ঢিল ছুঁড়েছে। তবে ভুল ভাঙে পরের দিন। গ্রামেরই অপর একটি বাড়িতে একইভাবে ঢিল পড়ায় রীতিমত আতঙ্ক ছড়ায়। এরপর থেকে বেশিরভাগ রাতে সবার অলক্ষ্যে কেউ বা কারা গ্রামের একেকটি বাড়িতে ঢিল ছুঁড়ে গা ঢাকা দিতে শুরু করে। দিনে বাড়ি ফাঁকা থাকলে সেই বাড়িতেও ঢিল পড়ার ঘটনা ঘটে। দুস্কৃতিদের ধরতে অগত্যা গ্রামের যুবকেরা রাতে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু ভোরের দিকে যুবকেরা পাহারা শেষ করলেই গ্রামের কোনো না কোনো বাড়িতে ঢিল ছুঁড়তে শুরু করছে দুস্কৃতিরা।

স্থানীয়দের দাবি, এই ঢিল ছোঁড়ার সঙ্গে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দুস্কৃতিদের কারসাজি। অবিলম্বে এই দুস্কৃতিদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আস্বাস দিয়েছে ছাতনা থানার পুলিশ। ওই গ্রামে সাদা পোশাকে পুলিশকর্মীরা নজরদারি শুরু করেছে। পুলিশের বিশ্বাস খুব তাড়াতাড়ি এই ঘটনায় যে বা যারা যুক্ত তারা ধরা পড়বে। গ্রামের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন