রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বাঁকুড়ার নার্সিংহোমে ব্যাপক তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী আরতি পণ্ডিত নামে এক মহিলার। ঘটনার পর উত্তেজিত পরিজনরা নার্সিংহোমে ভাঙচুর(Nurshing Home Vandelished) চালান বলে অভিযোগ।পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সামান্য পেটব্যথা নিয়ে আরতি দেবীকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার সকালেও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলে দাবি তাঁদের।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর দেন।মৃতার পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করায় এবং অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ আত্মীয়রা নার্সিংহোমের ভিতরে ভাঙচুর চালান বলে জানা গিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ(Bakura Fari Police)।

পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের প্রাথমিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সুস্থভাবে তারা তাদের মাকে ভর্তি করেছিলেন ওই নার্সিংহোমে। হঠাৎ এমন ইনজেকশন দেওয়া হয় তারপরে ৬৫ বছরের ওই মহিলার মৃত্যু হয়। পরিবারের লোক ভিতরে গিয়ে মৃতদেহের ছবি তুলতে চাইলে তাদের বাধা দেওয়া হয় নার্সিংহোম এর পক্ষ থেকে। এটিকে নার্সিংহোম ভাঙচুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ অফিসাররা। তদন্ত শুরু হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ এবং মৃতার পরিবারের পক্ষ থেকে দুটি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২